HomeTagsChandrayaan 3

Chandrayaan 3

Chandrayaan 3: সময় বলতে আর আটদিন, এরপরই চাঁদে নামবে নিকষ কালো রাত, প্রজ্ঞানের ‘হাতে’ কাজের পাহাড়?

কথাই ছিল, সে ১৪ দিন থাকবে মামাবাড়িতে। তবে, এই মামাবাড়ি আয়েশের জায়গা নয়, বরং ‘কর্মস্থল’ বলাই ভালো! তো, চাঁদের দেশে এক সপ্তাহ কাটিয়ে ফেলল দুই ‘ভাই’ বিক্রম আর প্রজ্ঞান। হাতে সময় বলতে আর আটদিন। এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে ‘ছোট্ট’ প্রজ্ঞানকে। কারণ, আটদিন পরেই চাঁদে নামবে নিকষ কালো রাত। অভিযান তো সফল হল, সব কাজ শেষ হবে তো? কী বলছে ইসরো?

Chandrayaan-3: গুটি গুটি ‘পায়ে’ সুন্দর এগোচ্ছিল সে, হঠাৎই সামনে দেখল ভয়ঙ্কর গর্ত! পাশ কাটাতে পারল ‘ছোট্ট’ প্রজ্ঞান?

চাঁদের দেশে পাঁচ দিন কাটিয়ে ফেলেছে ‘রোভার’ প্রজ্ঞান। গুটি গুটি পায়ে সে সুন্দর করেই হাঁটছে মামাবাড়িতে! কিন্তু সে দেশ তো তাঁর পরিচিত দেশ নয়। এ এক অজানা দেশ। সেখানে পদে পদে বিপদ। অনেক সময়ই সামনে আসছে ভয়ঙ্কর সব গর্ত। ছোট্ট প্রজ্ঞান কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি। হ্যাঁ, একটু ভয় পেয়েছিল এ কথা সত্যি। তবে সে পাশ কাটিয়ে এফিয়ে গিয়েছে গর্তকে। আর এই তথ্য সকলের সাথে ভাগ করে নিয়েছে ইসরো।

Kangana Ranaut: বর্তমান সময়ের আধুনিকাদের কটাক্ষ! ইসরোর মহিলা বিজ্ঞানীদের জয়গান কঙ্গনার কণ্ঠে

তৃতীয় চন্দ্রযানের সাফল্যের আনন্দে আপ্লূত ভারত তথা গোটা বিশ্ব। বহু দেশ ভারতের এই সাফল্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছে এক এক করে। কিন্তু সাফল্যের পেছনে যারা রয়েছে তারা হল ইসরোর বিজ্ঞানীরা। এবং তাদের মধ্যে থেকে রয়েছে সাতজন মহীয়সী নারী।

Chandrayaan-3: চাঁদের দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা কত? পরীক্ষা করে জানিয়ে দিল প্রজ্ঞান

ভারত হাতে চাঁদ পেলেও 'রোভার' প্রজ্ঞানের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। বরং কাজ সবে শুরু বলা যেতে পারে। ১৪ দিন চন্দ্রপৃষ্ঠে থেকে নানান সব তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান। আর তার প্রথম কাজটি শেষ। বলা যেতে পারে এক্ষেত্রে আবারও ইতিহাস গড়ল ভারত। প্রথমবারের জন্য চাঁদের দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা কত, পরীক্ষা করে জানিয়ে দিল প্রজ্ঞান। আর সেই তথ্য সবার সাথে আগ করে নিয়েছে ইসরো।

PM Modi: মোদীর মুখে নারীশক্তির জয়গান, চাঁদ-সাফল্যের কৃতিত্ব কাদের দিলেন প্রধানমন্ত্রী?

রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার দিন। আজ এই অনুষ্ঠানের ১০৪ তম পর্বে এসে মোদীর মুখে শোনা গেল নারীশক্তির জয়গান। উপলক্ষ্য কী? চন্দ্রযানের সাফল্য। প্রধানমন্ত্রী গর্বের সাথে বললেন, নারীর ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ চন্দ্রযান মিশন। আসলে, চন্দ্রযানের নেপথ্যে মহিলা বিজ্ঞানীদের ভূমিকাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা স্পষ্ট করে দিলেন মোদী।

Chandrayaan-3: শিবশক্তিকে কেন্দ্র করে চন্দ্রপৃষ্ঠে প্রজ্ঞানের বিচরণ, চাঁদের মাটিতে সে কীভাবে আঁকছে অশোকচক্র? ভিডিও দিল ইসরো

বুধবার সফলভাবে চাঁদে অবতরণ করেছেন চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদের সাথে সরাসরি নাম জুড়ে গিয়েছে ভারতের। তৃতীয় চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশবাসী। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেল, বিক্রমের গর্ভ থেকে বেরিয়ে শিবশক্তিকে কেন্দ্র করে চন্দ্রপৃষ্ঠে বিচরণ করছে রোভার ‘প্রজ্ঞান’। 

চন্দ্রযান অভিযানে যুক্ত বাঙালি বিজ্ঞনীদের সংবর্ধনা দিতে চান মমতা

এই সাফল্যকে নিজের অনুকূলে ব্যবহার করতে সক্রিয় নরেন্দ্র মোদী। রীতিমতো রোড শো করে ইসরো যাবেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে পিছিয়ে থাকতে চাইছে না রাজ্যও। তাই প্রকল্পে যুক্ত বিজ্ঞনীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা। এই কথা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Trending Now