নজরবন্দি ব্যুরোঃ তৃতীয় চন্দ্রযানের সাফল্যের আনন্দে আপ্লূত ভারত তথা গোটা বিশ্ব। বহু দেশ ভারতের এই সাফল্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছে এক এক করে। কিন্তু সাফল্যের পেছনে যারা রয়েছে তারা হল ইসরোর বিজ্ঞানীরা। এবং তাদের মধ্যে থেকে রয়েছে সাতজন মহীয়সী নারী।
আরও পড়ুনঃ শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশি প্রহরা মন্নতে, কী ‘অপরাধ’ কিং খানের


যাদের অধিকাংশের পরনে ছিল শাড়ি, কপালে টিপ, এমনকি মাথায় ফুল। তাদের এই পোশাকও বেশ চর্চিত এবং সাথে সাথে বেশ প্রশংসিত হয়েছিল। সকলের মুখে মুখে এক মন্তব্য শোনা যাচ্ছিল যে আধুনিকা হওয়ার জন্য কোন আধুনিক বা ছোটপোশাকের দরকার পরে না। এবার বলিউড অভিনেত্রী কঙ্গনার কণ্ঠেও শোনা গেল একই সুর।

সম্প্রতি তিনি তার সামাজিক মাধ্যম থেকে ইসরোর চন্দ্রযান ৩ মিশনের নেপথ্যে থাকা মহিলা বিজ্ঞানীদের ছবি শেয়ার করলেন। সাথে নারীশক্তির জয়গানও করলেন। পাশাপাশি বর্তমান সময়ের আধুনিকাদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন ‘‘ভারতের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা। সকলের কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র…..এঁদের জীবন সাদামাঠা অথচ চিন্তাধারা মুক্ত …. এঁরাই আসল ভারতীয় হওয়ার মর্ম বোঝেন।’’


বর্তমান সময়ের আধুনিকাদের কটাক্ষ! কি বললেন কঙ্গনার?

তবে কটাক্ষ উলটে ধেয়ে এসেছে কঙ্গনার দিকেও। অনেকে আবার মন্তব্যত করেছেন “আপনিও তো তথাকথিত আধুনিক পোশাক পরেন, তারমানে কি ভারতীয় হওয়ার আসল মর্ম আপনিও বোঝেন না”। তবে অনেক নেটনাগরিক আবার কঙ্গনাকে সমর্থনও করেছেন। তাদের দাবী এতদিনে আপনি একটি ঠিক কথা বললেন।







