HomeTagsCalcutta High court

Calcutta High court

নিজের নির্বাচনী কেন্দ্রে যেতেই বারংবার বাধা, আদালতের দ্বারস্থ Nawshad Siddiqui

পঞ্চায়েত নির্বাচনে 'অশান্ত' হয়ে উঠেছিল ভাঙড়। ভোটপর্ব মিটলেও পরিস্থিতি উত্তপ্ত। এই অবস্থায় নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে বারংবার বাধার মুখে পড়তে হচ্ছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। এবার পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হলেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

Abhishek Banerjee: নাম না করে অভিষেকের মন্তব্য নিয়ে হাইকোর্টে বিকাশ, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

বিচারব্যবস্থা এবং একজন বিচারপতিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। নাম না করেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মামলাকারীকে লিখিত অভিযোগ জমা দিতে বলে ডিভিশন বেঞ্চ।

Recruitment Scam: ৩২ হাজার চাকরি বাতিলের মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল সুপ্রিম কোর্টে?

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জর্জরিত পশ্চিমবঙ্গ। কলকাতা হাইকোর্টে চলছে মামলার শুনানি। কয়েকমাস আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হলে নির্দেশের সামান্য পরিবর্তন হয়। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দেন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়তে কোনও 'সুপ্রিম' নির্দেশ নেই। তবে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রইল!

Recruitment Scam: ৩৫০ কোটি টাকার নিয়োগ দুর্নীতি! তদন্ত কি অনন্তকাল চলবে? ইডিকে প্রশ্ন বিচারপতি সিনহার

একের পর এক দুর্নীতিতে জর্জরিত বাংলা। সেগুলির মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি। ইডি, সিবিআই তদন্ত চালাচ্ছে। কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও দাবি করেছে দুই গোয়েন্দা সংস্থা। শুক্রবার মামলার শুনানিতে আদালতে বিচারপতির পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ। তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা।

Panchayat Election: হাইকোর্টের ভর্ৎসনার পর নড়েচড়ে বসল কমিশন! নতুন করে ভোটগ্রহণ ১৫ টি বুথে

হাওড়ার সাঁকরাইলের ১৫ টি বুথে ভোটের দিন ব্যালট পেপার ছিনতাই হয়েছিল। ভোট গণনা শেষ হলে দেখা যায় ওই সবকটি বুথে তৃণমূল জিতেছে। এরপরই বিরোধীরা সরব হয়। এদিকে বিডিও-র এই চাঞ্চল্যকর রিপোর্টের ভিত্তিতে ১৫ টি বুথে নতুন করে ভোট ঘোষণা করে কমিশন। এটি কোনও পুনর্নিবাচন নয়, পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এনিয়ে নানা মহলে আলচনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, হাইকোর্টে বুথ ভিত্তিক যে অভিযোগ জমা পড়েছে তার জেরেই নড়েচড়ে বসে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হল।

Panchayat Election: ভোট হিংসা মামলায় রাজ্যকে চরম ভর্ৎসনা হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি। ভোটের দিন থেকে গণনাপর্বে বলি হয়েছে একের পর এক তরতাজা প্রাণ। বুধবার ভোট হিংসা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। 'নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য', এমনটাই প্রতিক্রিয়া হাইকোর্টের প্রধান বিচারপতির।

Panchayat Election: ভোট-হিংসায় নিহতদের সৎকারে সাহায্য করতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটের অশান্তিতে বলি গিয়েছে একাধিক প্রাণ। আক্রান্ত হয়েছেন অনেকে। সোমবার তাঁদের জন্য ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিনই এই মামলার শুনানিতে রাজ্যকে বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

Trending Now