স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে ১০ জুনের মধ্যে রিপোর্ট চাইবে আদালত। তাই তদন্তের গতি বাড়াতে তৎপর হয়েছে সিবিআই। ৮ টি সিবিআই তদন্তে মামলাকারীদের ডেকে নথি তলব করেছে সিবিআই। তলব করা হয়েছে, অনিন্দিতা বেরা এবং সাবিনা ইয়াসমিনকে।
শনিবার হলদিয়ার জনসভা থেকে এবিষয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিচারব্যবস্থায় কিছু জন তল্পি বাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন।
সূত্রের খবর, সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছিল স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেন হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে আর্থিক লেনদেন হয়েছে তা খুঁজে বের করতেই তদন্তে নামতে চলেছে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে ইডি।
ভাইরাল একটি অডিও ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে। যেখানে বিনা পাশে দেদার নিয়োগ এবং সাদা খাতা জমা দেওয়া চাকরী প্রার্থীদের নিয়োগের বিষয়টি উঠে এসেছে। যদিও ভাইরাল সেই অডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি।