নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের একাধিক দুর্নীতি মামলায় জর্জরিত সরকার৷ একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির বিরুদ্ধে। এখন সিবিআইয়ের আতস কাঁচের তলায় এরা প্রত্যেকেই৷ এরই মধ্যে ভাইরাল একটি অডিও ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে। যেখানে বিনা পাশে দেদার নিয়োগ এবং সাদা খাতা জমা দেওয়া চাকরী প্রার্থীদের নিয়োগের বিষয়টি উঠে এসেছে। যদিও ভাইরাল সেই অডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি।
ভাইরাল অডিও ক্লিপে একজন পুরুষ এবং একজন মহিলার অডিও শোনা যাচ্ছে। মহিলা কন্ঠস্বর প্রথমে বলে ওঠে “ইলেভেন টুয়েলভে নিচ্ছে?” উত্তরে পুরুষ কন্ঠ বলে “ইলেভেন-টুয়েলভ, নাইন-টেন দুটোই নিচ্ছে।” মহিলা কন্ঠের প্রশ্ন, “আচ্ছা আচ্ছা তো কত পড়বে? বাজেট কত?” পুরুষ কন্ঠের উত্তর “কুড়ি কুড়ি” মহিলা কন্ঠ বলে ওঠে, “আপনারা বাড়ির কাছে অত বাজেট নিচ্ছেন কেন?” উত্তরে পুরুষ কন্ঠটিকে বলতে শোনা যায়, “প্রচুর তো দফতর নিচ্ছে। আমাদের তো কোনও কিছু করার নেই… দফতর যদি সব বেশী টাকা নেয় আমরা কী করব৷ আমরা তো এক লাখ টাকা নেব। আমি এতটা দায়িত্ব নেব, এক লাখ টাকার জন্যম বাকি তো অফিসের।”

এরপর মহিলা কন্ঠকে বলতে শোনা যায়, “আচ্ছা আচ্ছা! না আমার তো এখানে বিদ্যাসাগরের বিএড। আপনি অ্যামাউন্টটা এমন বলছেন যে মনে হয় কিডনি-ফিডনি বিক্রি করে দিতে হবে। ঘর বাড়ি বাদ দিয়েও… ” উত্তরে পুরুষ কন্ঠটি বলে, “প্রাইমারি ১৪ থেকে ১৫ লক্ষ টাকা হলে। এটা কেন হবে না বল” এবার মহিলা কন্ঠটি বলে ওঠে, “ঠিকই বলেছেন, নাহ আপনাদের কোনও দোষ নেই”।
আরও পড়ুনঃ Super Exclusive: স্বচ্ছ নন ব্রাত্য বসুও, ২০১২ সালের প্রাথমিকে ৯৫% ভুয়ো শিক্ষক নিয়োগ!!!
এর পর উঠে আসে বিস্ফোরক তথ্য। মহিলা কন্ঠটিকে বলতে শোনা যায়, “ওরা পাশ করেনি?” উত্তরে পুরুষ কন্ঠটি বলে “না সব ফেল কেস”। তিনি আরও বলেন,”পশ্চিমবঙ্গে একদিনে ২২০ জন ফেল কেসকে দেওয়া হয়েছিল৷ এবার সবাই জোগাড় করা হচ্ছে। আর একটা দিন ফেল কেস দেওয়া হবে। এখন দফতর একটা নিয়ম করেছে পশ্চিমবঙ্গের বিএড দেরকে দেওয়া হবে। বাইরের বিএডকে দেওয়া হবে না।

এরপরেই মহিলা কন্ঠ বলে ” আমি পাশ ক্যান্ডিডেট।” পুরুষ কন্ঠটি বলে ওঠে, “তুমি পাশ ক্যান্ডিডেট?” মহিলা সঙ্গে সঙ্গে বলে “হ্যাঁ”৷ পুরুষ কন্ঠের প্রশ্ন, ” কত নম্বরে নাম রয়েছে?” উত্তরে মহিলা কন্ঠ বলে, “সেই ইতিহাস এখন না খোলাই ভালো”৷
এর পরেই খালি খাতার রহস্যভেদ করলেন পুরুষ কন্ঠস্বরটি। তাঁর কথায়, ” খালি খাতার মজাই আলাদা। তুমি যদি আমাদেরকে খালি খাতা দিতে, তাহলে ওয়েটিংয়ে থাকতে হত না”। এরপরেই তাঁর দাবী, “তুমি ওয়েটিংয়ে আছো৷ ২ লাখ কম দেবে। ৮ দিনের মধ্যে আপোয়েন্টমেন্ট তুলে দেব। স্কুল খুলবে জয়েন করবে”৷
বিনা পাশে দেদার নিয়োগ, অডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক দুর্নীতির অভিযোগ আসতেই এধরনের ভিডিও ভাইরাল হয়েছে। মনে করা হচ্ছে, মাকড়সার জালের মতো সারা রাজ্যে জুড়ে রয়েছে দুর্নীতি চক্র। কিন্তু এর মূলে কে? সেটাই বের করার চেষ্টা করছে সিবিআই। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে একবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। চলতি সপ্তাহে ফের সিবিআই হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। এর মধ্যে এসএসসি দুর্নীতি নিয়ে আর কী কী রহস্যের উন্মোচন হয়? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল৷



