SSC Scam: এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই, চায় আরও তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁর দায়ের করা মামলার প্রেক্ষিতেই চাকরি খুইয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে মন্ত্রী পরেশ অধিকারীকেও। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই। সূত্রের খবর, এদিন ববিতার সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের কোচ হওয়া নিয়ে এবার কি বললেন হাবাস?

জানা গিয়েছে, সিবিআইয়ের তলব কবে? তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। সিবিআইয়ের তরফে চিঠি এলেই এবিষয়ে জানা যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা চলাকালীন তিনি যে সমস্ত নথি দিয়েছিলেন সেই সমস্ত নোটিশ চেয়ে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। প্রয়োজনে সিবিআই ডাকলে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন ববিতা।

এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই, শিকড়ে পৌঁছাতে চায় 
এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই, শিকড়ে পৌঁছাতে চায়

এর আগে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই মামলায় মামলাকারী অনিন্দিতা বেরাকে তলব করে সিবিআই। জানা যায়, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ তুলে ধরেছেন এই মামলাকারীরা। তাঁরা কোথা থেকে দুর্নীতি সঙ্গে যুক্ত নথি পেয়েছিলেন। এর সঙ্গে কারা যুক্ত? আর কোনও নথি তাঁদের হাতে রয়েছেন কি না, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই। সেক্ষেত্রে বেশ কিছু নথি সিবিআইকে তদন্তের ক্ষেত্রে সাহায্য করতে পারে বলে মনে করেছেন সিবিআই আধিকারিকরা।

এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই, শিকড়ে পৌঁছাতে চায় 
এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই, শিকড়ে পৌঁছাতে চায় 
এবার মামলাকারী ববিতাকে তলব করল সিবিআই, শিকড়ে পৌঁছাতে চায়

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ উঠেছে। গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করে। সদ্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে নাম জড়িয়েছিল পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর। ঘটনার সঙ্গে আর কারা যুক্ত? তা খুঁজে বের করতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, এই মামলায় তদন্তের স্বার্থে পরেশ অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর