নজরবন্দি ব্যুরোঃ আইএসএল এর ইতিহাসে তিনি অন্যতম সফল এবং অভিজ্ঞ ম্যানেজার। এটিকে মোহনবাগানের প্রাক্তন কোচ। নতুন মরশুম শুরু হওয়ার আগে ফের ভেসে উঠল অ্যান্টোনিও লোপেজ হাবাসের নাম। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল অভিজ্ঞ এই কোচকে নিয়োগ করতে আগ্রহী লাল-হলুদ। বলে মনে করা হচ্ছে। দল গঠনের পাশাপাশি লাল হলুদ শিবিরকে কোচ নিয়োগ করতে হবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সাথে কথা সৌরভের, তবে কি ম্যান ইউ নিয়ে নয়া মোড় লাল-হলুদে?
ভারতের মাটিতে অন্যতম সফল কোচ হাবাস। তাই তাঁর ভারতে ফেরার জল্পনা দীর্ঘ দিন ধরেই চলছে। এটিকে মোহন বাগান সহ লিগের হাতে গোনা কয়েকটি দলে কোচ নিশ্চিত হয়েছে। বেশিরভাগ দলে নতুন কোচ নিয়োগ করা হবে। এই পরিস্থিতিতে উঠে এসেছে হাবাসের নাম।

তবে এই নিয়ে হাবাস এক প্রথমশ্রেণীর বাংলা দৈনিককে জানিয়েছেন, আবাস এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । এবং তার পারিবারিক ব্যবসার কাজ দেখছেন। তিনি আরো জানিয়েছেন দক্ষিণ আমেরিকায় কোচিং করার প্রস্তাব পেয়েছিলেন তিনি কিন্তু তিনি সে কাজ করেননি।

ইস্টবেঙ্গল প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান আমার সঙ্গে ইস্টবেঙ্গলের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। একজন পেশাদার কোচ হিসেবে অনুমান বা আন্দাজের ওপরে কোনো কথা বলতে আমি পছন্দ করিনা । একজন পেশাদার কোচ হিসেবে এবং পেশাদার কোচদের জীবনে না বলে কিছু হয়না ।

ইস্টবেঙ্গলের কোচ হওয়া নিয়ে এবার কি বললেন হাবাস?
অর্থাৎ হাবাস পরোক্ষভাবে এই কথাটাই বোঝাতে চেয়েছেন যদি ইস্টবেঙ্গল এর তরফ থেকে কোচিং-এর প্রস্তাব আসে সবকিছু ঠিকঠাক থাকলে তিনি লাল-হলুদের কোচ হতেই পারেন। এবার বল লাল-হলুদের কোর্টে।



