উপনির্বাচনে বড়সড় ব্যবধানে জয়ী হয়ে অবশেষে ৩ মাস পর দলবদল করলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। সোমবার ঘাটালের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূলে এলেন সাগরদিঘির বিধায়ক বাইরন। গতকাল তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন বাইরন।
"আমি প্রথম থেকেই জানতাম এটা হবে! পশ্চিমবঙ্গে এই রকমের রাজনীতি চলে। বাইরনই আসল মীরজাফর!" বাইরন বিশ্বাসের দলবদলের ঘটনায় কটাক্ষ করে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।