আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কবি অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্ম শতবার্ষিকী। সেই উপলক্ষ্যে একাধিক জায়গায় আয়োজিত হয়েছিল শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। আর জন্মদিনে দলের অন্যতম প্রবাদপ্রতিম নেতাকে শ্রদ্ধা জানালেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সেই সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করেন তিনি। অভিনেতা লেখেন, 'সোনার হৃদয়... ইস্পাত কঠিন মানুষ... একজন বহুমুখী কবি... নব্য ভারতের স্বপ্নদর্শী। শ্রী অটল বিহারি বাজপেয়ীর গল্প চাক্ষুষ করুন, ‘ম্যাঁয় অটল হুঁ’।
আজ, ১৬ই অগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণদিবস। সেই উপলক্ষ্যে বালুরঘাট বিজেপির কার্যালয়ে আয়োজন করা হয় একটি স্মরণসভা। সেখানে উপস্থিত থেকে অটল বিহারী বাজপেয়ীর প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী ও বুধরাই টুডু সহ বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন সুকান্ত মজুমদার।
আজ ১৬ই অগস্ট, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কবি অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণবিদস। ২০১৮ সালের আজকের দিনেই ৯৩ বছর বয়সে মৃত্যু হয়েছিল তাঁর। আর সেই কারণেই আজ, বুধবার অটল সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা।