Pankaj Tripathi: ম্যাঁয় অটল হুঁ-র পোস্টারে পঙ্কজ, অটলবিহারীর চরিত্রে চমকে দিয়েছেন অভিনেতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যেন অবিকল অটলহবিহারী বাজপেয়ী। ‘ম্যাঁয় অটল হুঁ’ (Main Atal Hoon), ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আসার সঙ্গেই পঙ্কজ ত্রিপাঠিকে দেখে চমকে গিয়েছিলেন সকলে। আর মঙ্গলবার সকলের সামনে ফের একবার অটলরূপে ধরা দিলেন পঙ্কজ। ছবির নতুন পোস্টারে জানিয়ে দেওয়া হল ‘ম্যাঁয় অটল হুঁ’ ছবির মুক্তির তারিখ।

আরও পড়ুন: শাহরুখপত্নীকে ইডির নোটিশ, অস্বীকার করল ইডি আধিকারিকরা !

atal1

উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee)। প্রথমে মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার বাজপেয়ী প্রধানমন্ত্রী আসনে বসেন ১৯৯৮ সালে। সেই সময় একটানা ২০০৪ সাল পর্যন্ত তাঁরই প্রধানমন্ত্রিত্বে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল বিজেপি তথা এনডিএ জোট।

ম্যাঁয় অটল হুঁ-র পোস্টারে পঙ্কজ, অটলবিহারীর চরিত্রে চমকে দিয়েছেন অভিনেতা
ম্যাঁয় অটল হুঁ-র পোস্টারে পঙ্কজ, অটলবিহারীর চরিত্রে চমকে দিয়েছেন অভিনেতা

পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘ম্যাঁয় অটল হুঁ’ মুক্তি পাবে নতুন বছরের ১৯ জানুয়ারি। ছবির পোস্টারগুলিতে পঙ্কজ ত্রিপাঠীকে অটল বিহারী বাজপেয়ীর রূপে দেখানো হয়েছে। পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi) নানা সময়ে নানাভাবে দর্শক পেয়েছেন, এবং প্রত্যেকবারই মন জয় করেছেন তিনি। এবারও ‘ম্যাঁয় অটল হুঁ’ ছবির ট্রেলারে নজর কেড়েছেন অভিনেতা।

ম্যাঁয় অটল হুঁ-র পোস্টারে পঙ্কজ, অটলবিহারীর চরিত্রে চমকে দিয়েছেন অভিনেতা

atal2

মঙ্গলবার, পঙ্কজ ত্রিপাঠী, ছবির মুখ্য ভূমিকায় তাঁর বিভিন্ন লুকের পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করেন তিনি। অভিনেতা লেখেন, ‘সোনার হৃদয়… ইস্পাত কঠিন মানুষ… একজন বহুমুখী কবি… নব্য ভারতের স্বপ্নদর্শী। শ্রী অটল বিহারি বাজপেয়ীর গল্প চাক্ষুষ করুন, ‘ম্যাঁয় অটল হুঁ’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর