অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, যারা ২০১৫ সালের আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্বের জন্য আবেদন করার প্রথম অধিকার রয়েছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন যারা ২০১৫ সালের পরে এসেছেন তাদের ফিরে যেতে হবে। ৫০ লক্ষ মানুষ এই আইনে নাগরিকত্ব পাবেন।
'ভারত জোড় ন্যায় যাত্রা' নিয়ে এই মুহূর্তে উত্তর-পূর্বে হাঁটছেন রাহুল। সেই মতো আজ পঞ্চদশ শতাব্দীর সমাজ সংস্কারক সাধক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রাব সাতরা মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর।
"অসমের মুখ্যমন্ত্রী দেশের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তিনি শুধু জন সাধারণের মানুষ লুঠ করতে চান। এবং মানুষের মনে একে অপরের জন্য হিংসা তৈরি করতে চান।"
ডিসেম্বর মাস পড়ল। মাত্র এক মাস পরেই পরের বছরে পা দেব আমরা। আর রাজনীতিতে এখন চব্বিশ সালটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পাঁচ বছর পর ফের একবার লোকসভা ভোট। দেশের ক্ষমতা কার হাতে সেই প্রশ্নের উত্তর খোঁজার পালা। আর লোকসভার দামাম বেজে গেল দেশের উত্তর-পূর্বের রাজ্য অসমে। কারণ, শুক্রবার থেকে সে রাজ্যে বিজেপি বিরোধী ১৫টি দলের দু’দিনের বৈঠক শুরু হয়েছে। শেষ হবে আজ।
বাংলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের শংসাপত্র খতিয়ে দেখার নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিযোগ উঠেছে, এমন অনেকেই আছে যারা ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরি করছে। ইতিমধ্যেই ওই রাজ্যের শিক্ষা দফতরকে কাজ শুরু করতে বলা হয়েছে।
তরুণীর সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনলাইনে ফাঁস! কয়েকটি পর্ণ সাইটেও দেখা গিয়েছিল এই ভিডিও। এরপরই আত্মঘাতী হন ৬৫ বছরের এক বৃদ্ধ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু হতেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। তরুণী সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ! ঘটনাটি ঘটেছে অসমে।