রাহুল গান্ধীর ‘ ভারত জোড়ো ন্যায় যাত্রা’র বিরুদ্ধে অসমে এফআইআর দায়ের করা হল। সেই এফআইআর – এ নাম রয়েছে পদযাত্রার আয়োজক কেবি বাইজুর। অভিযোগ, অসমের জোরহাট থেকে নির্দিস্ট রুটে না গিয়ে পথ পরিবর্তন করেছিল ‘ ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এই কারণে রুজু হয়েছে মামলা। এর জেরে গোটা এলাকায় অরাজকতার সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।



আরও পড়ুন : উচ্ছেদ করতে লোক পাঠাল কেন্দ্র, হাসপাতালে গৃহহীন মহুয়া
এই আবহে জোরহাট সদর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে রাহুলের যাত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এফআইআর-এ বলা হয়েছে, জেলা প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া নিয়ম লঙ্ঘন করে এগিয়েছে এই পদযাত্রা। সড়ক সুরক্ষার তোয়াক্কা করা হয়নি যাত্রার সময়। এদিকে অসমের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া অভিযোগ করেন, এই এফআইআর-এর মাধ্যমে কংগ্রেসের পদযাত্রা বন্ধের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।



তিনি বলেন, “জোরহাট শহরের পিডাব্লুডি পয়েন্টে কোনও পুলিশ মোতায়েন করা ছিল না। সেখানে পুলিশের ট্রাফিক ঘুরিয়ে দেওয়ার কথা ছিল। আমাদের পদযাত্রার জন্য যে রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, তা খুব সরু ছিল। আমাদের পদযাত্রায় বিশাল লোক সমাগম হয়েছিল। হিমন্ত বিশ্বশর্মা এই পদযাত্রার সাফল্য নিয়ে উদ্বিগ্ন। আর তাই এই পদযাত্রাকে লাইনচ্যুত করতে চান তিনি।” ইতিমধ্যে এই পদযাত্রা অসমের মাজুলিতে গিয়ে পৌঁছেছে।

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র বিরুদ্ধে দায়ের হল FIR
প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত এই যাত্রার অসমে থাকার কথা। সেই রাজ্যের ১৭ জেলা দিয়ে ৮৩৩ কিমি পথ পাড়ি দেওয়ার কথা এই যাত্রার। এর মাঝে রাহুল গান্ধী লিখেছেন, “অসমের মুখ্যমন্ত্রী দেশের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তিনি শুধু জন সাধারণের মানুষ লুঠ করতে চান। এবং মানুষের মনে একে অপরের জন্য হিংসা তৈরি করতে চান।”







