মন্দিরে প্রবেশে বাধা রাহুলকে, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস নেতার

এর আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুল গান্ধীকে সাতরা মন্দিরে যেতে বারণ করেন। কারণ, তাঁর দাবি ছিল, রামমন্দিরের উদ্বোধনের দিন সাতরা মন্দিরের রাহুল গান্ধী গিয়ে অসমবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একদিকে যখন দেশের একপ্রান্ত অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হচ্ছে তখন আবার আরেক প্রান্তে অসমের নাগাঁওতে সাধক ও পণ্ডিত শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রাব সাতরা মন্দিরে প্রবেশ করতে দেওয়া হল না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এই ঘটনার প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: ঐতিহাসিক ৮৪ সেকেন্ড! মোদীর হাতে ‘প্রাণ’ পেলেন রামলালা, কেন এত তাৎপর্যপূর্ণ ‘অভিজিৎ’ মুহূর্ত?

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে এই মুহূর্তে উত্তর-পূর্বে হাঁটছেন রাহুল। সেই মতো আজ পঞ্চদশ শতাব্দীর সমাজ সংস্কারক সাধক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রাব সাতরা মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। সকালে দলের নেতা-কর্মীদের সেখানে উপস্থিত হলে মন্দিরের নিরাপত্তারক্ষীরা বাধা দেন রাহুলকে। বলা হয়, মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই কংগ্রেস নেতার।

মন্দিরে প্রবেশে বাধা রাহুলকে, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস নেতার
মন্দিরে প্রবেশে বাধা রাহুলকে, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস নেতার

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন রাহুল। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন। বলেন, “আমরা মন্দির দর্শন করতে চাই। আমি কী এমন অপরাধ করেছি যে আমি মন্দিরে প্রবেশ করতে পারবো না? আমরা কোনো সমস্যা তৈরি করতে চাই না, আমরা কেবল মন্দিরে প্রার্থনা করতে চাই।” তাতেও বরফ গলে না। অবশেষে মন্দিরের বাইরেই প্রতিবাদ জানান কংগ্রেস নেতা।

মন্দিরে প্রবেশে বাধা রাহুলকে, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস নেতার

মন্দিরে প্রবেশে বাধা রাহুলকে, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস নেতার

প্রসঙ্গত, এর আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুল গান্ধীকে সাতরা মন্দিরে যেতে বারণ করেন। কারণ, তাঁর দাবি ছিল, রামমন্দিরের উদ্বোধনের দিন সাতরা মন্দিরের রাহুল গান্ধী গিয়ে অসমবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারেন। কংগ্রেসের অভিযোগ, এই কর্মসূচির কথা আগেই জানানো ছিল। মাত্র একদিন আগে সন্ধ্যেবেলায় জানানো হয় দুপুর ৩টের আগে মন্দিরে প্রবেশ করা যাবে না। এটা বিজেপির চক্রান্ত করে রাহুল গান্ধীকে আটকিয়েছে বলেও অভিযোগ হাত শিবিরের।

মন্দিরে প্রবেশে বাধা রাহুলকে, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস নেতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত