ঐতিহাসিক ৮৪ সেকেন্ড! মোদীর হাতে ‘প্রাণ’ পেলেন রামলালা, কেন এত তাৎপর্যপূর্ণ ‘অভিজিৎ’ মুহূর্ত?

২২ জানুয়ারি, ২০২৪। ইতিহাস রচিত হচ্ছে অযোধ্যায়। সাড়ে ৫০০ বছরের বিতর্ককে পিছনে ফেলে উদ্বোধন হল নবনির্মিত রামমন্দিরের। রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪। ইতিহাস রচিত হচ্ছে অযোধ্যায়। সাড়ে ৫০০ বছরের বিতর্ককে পিছনে ফেলে উদ্বোধন হল নবনির্মিত রামমন্দিরের। রামলালা বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২টা ২৯ মিনিট ছিল সেই মাহেন্দ্রক্ষণ। হিন্দুশাস্ত্র মেনে মাত্র ৮৪ সেকেন্ড নির্ধারণ করা হয় প্রাণপ্রতিষ্ঠার জন্য। একে বলা হয় ‘অভিজিৎ’ মুহূর্ত। কি এমন তাৎপর্য রয়েছে এই মুহূর্তের?

আরও পড়ুন: রামমন্দিরে পদার্পণ মোদীর, হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, মাহেন্দ্রক্ষণের আগে ভজনে মুখরিত অযোধ্যা

সাজো সাজো রব সরযূ নদীর তীরে। গোটা দেশের চোখ আজ অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে  উদ্বোধন হচ্ছে রামমন্দিরের। এদিন দুপুর ১২টা ০৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট, এই দীর্ঘ ৫০ মিনিট ধরে রামলালার পুজো করা হয়। গর্ভগৃহে উপস্থিত ছিলেন মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্ত্র পাঠ করান প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। সম্পন্ন হয়েছে পুজো। প্রাণ পেয়েছেন রামলালা।

ঐতিহাসিক ৮৪ সেকেন্ড! মোদীর হাতে 'প্রাণ' পেলেন রামলালা, কেন এত তাৎপর্যপূর্ণ 'অভিজিৎ' মুহূর্ত?

এদিন সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। ১০টা ৫৫ নাগাদ চলে আসেন রামমন্দির প্রাঙ্গনে। উদ্বোধনের আগে শুরু হয় ভজন। সংগীত মূর্চ্ছনায় মন্দির প্রাঙ্গনকে আরও ভক্তিময় করে তোলেন সোনু নিগম, শংকর মহাদেবন। ১২টা নাগাদ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। গর্ভগৃহে প্রবেশ করেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে উদ্বোধন শেষ হয়েছে। এবার সকলের সামনে ১ ঘন্টা বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।

ঐতিহাসিক ৮৪ সেকেন্ড! মোদীর হাতে 'প্রাণ' পেলেন রামলালা, কেন এত তাৎপর্যপূর্ণ 'অভিজিৎ' মুহূর্ত?

সংস্কৃত মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রায় ৫০ মিনিট ধরে পুজো করেন প্রধানমন্ত্রী। এরই মাঝে আসে সেই মাহেন্দ্রক্ষণ। অর্থাৎ, ৮৪ সেকেন্ডের ‘অভিজিৎ’ মুহূর্ত। শাস্ত্রমতে, সারাদিনে মোট ৩০টি মুহূর্ত হয়। যার মধ্যে অষ্টম মুহূর্তকে বলে ‘অভিজিৎ’। স্বয়ং ভগবান রাম এই মুহূর্তে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সেরকমই মধ্যরাতের ‘অভিজিৎ’ মুহূর্তে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। তাই ‘অভিজিৎ’ মুহূর্তকেই বেছে নেওয়া হল রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য।

ঐতিহাসিক ৮৪ সেকেন্ড! মোদীর হাতে ‘প্রাণ’ পেলেন রামলালা, কেন এত তাৎপর্যপূর্ণ ‘অভিজিৎ’ মুহূর্ত?

ঐতিহাসিক ৮৪ সেকেন্ড! মোদীর হাতে 'প্রাণ' পেলেন রামলালা, কেন এত তাৎপর্যপূর্ণ 'অভিজিৎ' মুহূর্ত?

রামমন্দিরে এই মুহূর্তে তারকাদের সমাগম। উপস্থিত হয়েছেন সস্ত্রীক ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর এবং ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, সস্ত্রীক শিল্পপতি মুকেশ অম্বানী, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, বলিউড দম্পতি রণবীর কপূর-আলিয়া ভট্ট, কঙ্গনা রানাওয়াত, তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি, রাম চরণ, অভিনেতা মনোজ যোশী, পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা জ্যাকি শ্রফ, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ প্রমুখ। মোট ৮ হাজার অতিথিকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত