নজরবন্দি ব্যুরো: ডিসেম্বর মাস পড়ল। মাত্র এক মাস পরেই পরের বছরে পা দেব আমরা। আর রাজনীতিতে এখন চব্বিশ সালটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পাঁচ বছর পর ফের একবার লোকসভা ভোট। দেশের ক্ষমতা কার হাতে সেই প্রশ্নের উত্তর খোঁজার পালা। আর লোকসভার দামাম বেজে গেল দেশের উত্তর-পূর্বের রাজ্য অসমে। কারণ, শুক্রবার থেকে সে রাজ্যে বিজেপি বিরোধী ১৫টি দলের দু’দিনের বৈঠক শুরু হয়েছে। শেষ হবে আজ।
আরও পড়ুন: ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে সরব অধীর, মহুয়ার সমর্থনে লোকসভার স্পিকারকে চিঠি কংগ্রেস নেতার


যে ১৫টি দল এই বৈঠকে সামিল হয়েছে সেগুলি হল, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), এনসিপি, আরজেডি, জেডি(ইউ) সিপিএম, সিপিআই, সিপিআই-এমএল লিবারেশন, শিবসেনা (ইউবিটি), অসম জাতীয় পরিষদ, রাইজর দল, অল পার্টি হিল লিডারস কনফারেন্স, জাতীয় দল অসম এবং ফরওয়ার্ড ব্লক।

তেলেঙ্গানা, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় এবং মিজোরাম– পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হয়েছে। ৩ তারিখ ফলাফল। তার আগেই কোন রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছে বুথ ফেরত সমীক্ষায়। তেলেঙ্গানায় যেমন কংগ্রেসের পাল্লা ভারী সেরকমই মধ্যপ্রদেশ ও রাজস্থানে কিন্তু বিজেপিই এগিয়ে। অন্যদিকে, ছত্তিশগঢ়ে কংগ্রেস জিততে পারে এবং মিজোরামে জিততে পারে জোরাম পিপপলস মুভমেন্ট।



অসমে বিজেপিকে হারাতে বিরোধীদের মেগা বৈঠক, উত্তর-পূর্বে লোকসভা ভোটের ঢাকে কাঠি

শুক্রবার ডিব্রুগড়ে আয়োজিত হয় বিরোধীদের বৈঠক। এই বৈঠক প্রসঙ্গে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেছেন, ‘‘আগামী লোকসভা ভোটে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে আমাদের নতুন জোট ‘ইউনাইটেড অপোজিশন ফোরাম অসম’-এর বৈঠকে।’’







