T-20 World Cup: আজ ভারত-পাকিস্তান মহারণ, মেলবোর্নের আকাশে মেঘ, কি বলছে হাওয়া অফিস

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃষ্টি কি ভেস্তে দেবে ভারত-পাকিস্তান ম্যাচ? গত চার-পাঁচ দিন ধরে এই প্রশ্নই ঘুরছে। দিন দুয়েক আগে পর্যন্তও রবিবার বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ ছিল। কিন্তু ম্যাচের সময় যত এগোচ্ছে, তত সেই আশঙ্কা কমছে। মনে হচ্ছে দুই দেশের সমর্থকদের প্রার্থনায় সাড়া দিচ্ছেন বরুণদেব।

আরও পড়ুনঃ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সুন্দরবনে জারি হল সতর্কবার্তা

রবিবার, ম্যাচের দিন মেলবোর্নের আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কমেছে। রবিবার সকালের আকাশ সেখানে মেঘমুক্তই রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও তেমনই ছিল। শনিবার যেমন সকালের দিকে বৃষ্টি হলেও বেলা গড়াতে রোদ উঠেছে। দুটো টিম ট্রেনিংও করেছে।

আজ ভারত-পাকিস্তান মহারণ, মেলবোর্নের আকাশে মেঘ, কি বলছে হাওয়া অফিস
আজ ভারত-পাকিস্তান মহারণ, মেলবোর্নের আকাশে মেঘ, কি বলছে হাওয়া অফিস

রবিবার সকালেও সূর্যদেবের দেখা মিলেছে। কিন্তু অস্ট্রেলীয়রা যাদের হাওয়া রিপোর্টকে বেদবাক্যের মতো মানে, সেই ‘ব্যুরো অফ মেটেরোলজি’ রবিবার বিকেল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। গতকাল পর্যন্ত সম্ভাবনা ছিল নব্বই শতাংশ, এ দিন সেটা কমে দাঁড়িয়েছে সত্তর।

আজ ভারত-পাকিস্তান মহারণ, মেলবোর্নের আকাশে মেঘ, কি বলছে হাওয়া অফিস

কোনও কোনও সংস্থা আবার বৃষ্টির সম্ভাবনা আরও খানিকটা কম বলেই দাবি করছে। স্থানীয়দের বক্তব্য হল, কয়েক পশলা সামলে নেবে এমসিজি। মাঠের নিকাশি ব্যবস্থা এতটাই ভাল। কিন্তু টানা বর্ষণ চললে কী হবে বলা মুশকিল।

114

আজ ভারত-পাকিস্তান মহারণ, মেলবোর্নের আকাশে মেঘ, কি বলছে হাওয়া অফিস

এদিকে ফের বাইশ গজে মুখোমুখি যুযুধান দুই পক্ষ। রোহিত শর্মা বনাম বাবর আজম ডুয়েলের জন্য মুখিয়ে গোটা বিশ্ব। ম্যাচের আগে শনিবার রোহিতদের অনুশীলন দেখতে এমসিজি দেখল অনুরাগীদের ঢল। বিসিসিআই এদিন সন্ধ্যায় সেই ভিডিয়ো ট্যুইট করেছে। সঙ্গে রোহিতদের অনুশীলনের ছবিও শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর