Cyclone Sitrang: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সুন্দরবনে জারি হল সতর্কবার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার উপকূলের ওপর আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং। যার জেরে উপকূলীয় এলাকায় জারি হল সতর্কবার্তা। রাজ্যের আবহাওয়া দফতরের তরফ থেকে ইতিমধ্যেই ঝড়ের গতিবিধি জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের উপকূল ভাগে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে সিত্রাংয়ের। স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগে ভাসতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন এলাকা।

আরও পড়ুন: হিন্দি সাম্রাজ্যবাদী সংসদীয় কমিটির রিপোর্টের বিরুদ্ধে সভা বাংলা ছাত্র পক্ষর

ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন এলাকাতে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আছে সেগুলো দ্রুত খালি করা নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ তারিখ থেকে কোন পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পর্যটকদের। শুধু তাই নয়, সুন্দরবনের নদী বক্ষে চলাচলকারী ফেরি নৌকা গুলিকে বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সুন্দরবনে জারি হল সতর্কবার্তা
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সুন্দরবনে জারি হল সতর্কবার্তা

ইতিমধ্যে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিন্মচাপ অঞ্চল সৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ঘনীভূত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। আছড়ে পড়তে পারে দক্ষিণ ২৪ পরগণা জেলার উপকূলবর্তী এলাকায়। আর সেই কারণে ইতিমধ্যেই এ নিয়ে  সতর্কতা জারি হয়েছে গোটা সুন্দরবন জুড়ে। দুর্যোগ মানেই সবথেকে ভোগান্তি উপকূলের জেলার। সিত্রাং মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। ইতিমধ্যেই একাধিক কমিটি গঠন করেছে তারা।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সুন্দরবনে জারি হল সতর্কবার্তা

3 9

উল্লেখ্য, ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দুই মেদিনীপুর। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন