পদ্ম ঝান্ডা ওড়ালেন শুভেন্দু অনুগামীরা! দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালঃ কল্যান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পদ্ম ঝান্ডা ওড়ালেন শুভেন্দুর অনুগামীরা, এদিন শুভেন্দু অধিকারী পদত্যাগ পত্র জমা দেওয়ার সাথে সাথেই পূর্ব মেদিনীপুরের হেড়িয়ায় তাঁর দফতরে বিজেপি-র ঝান্ডা তুলে দিয়েছেন তাঁর অনুগামীরা। কার্যত উৎসব পড়ে গিয়েছে শুভেন্দু-র অনুগামীদের মধ্যে। নিজের মধ্যে কোলাকুলি, মিস্টি বিনিময় সবই চলছে। যদিও শুভেন্দু স্পিকটি নট! ইস্তফা জমা দেওয়ার পর তার একটি প্রতিলিপি উুঁচু করে দেখান সংবাদমাধ্যমের উদ্দেশ্যে। তার পরেই বেরিয়ে যান বিধানসভা ভবন থেকে।

আরও পড়ুনঃ ফের ভাঙন তৃণমূলে, বর্ধমানের পর এবার হুগলীতে।

এদিকে পদত্যাগ ইস্যুতে সুর চড়িয়েছেন কল্যান। ১০ বছর ভোগ করে এখন পদত্যাগ অর্থহীন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল! শুভেন্দু অধিকারীর পদত্যাগ ইস্যুতে এভাবেই তোপ দাগলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। উল্লেখ্য, একাধিকাবার বিভিন্ন সভা থেকে শুভেন্দুর উদ্দেশ্যে নাম না করে আক্রমণ শানিয়েছেন কল্যান। কিছুদিন আগে একটি সভা থেকে তিনি বলেছিলেন, ‘‘অনেকে প্রশ্ন করছে, অমুক চলে গিয়েছে তমুক চলে গিয়েছে। যাক না। কিচ্ছু এসে যায় না। শুধু নজর রাখুন যাঁরা দলের মধ্যে থেকে দিনের বেলা তৃণমূল আর রাতে বিজেপির সঙ্গে হাত মেলাবে তাঁদের ছাড়বেন না। গোপনে যাঁরা আঁতাত করবে তাঁদের ছাড়বেন না। একটাই ফ্লেক্স থাকবে— মমতা বন্দোপাধ্যায়ের ছবি আর আমরা দিদির সৈনিক।’’

পদ্ম ঝান্ডা ওড়ালেন শুভেন্দু অনুগামীরা! এদিকে শুভেন্দুর অনুগামীদের মধ্যে উৎসব পড়ে গিয়েছে ইস্তফার খবরে। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অনুগামীরা একাধিক এলাকায় উড়িয়ে দিয়েছেন বিজেপি-র পতাকা। শুভেন্দুর ইস্তফার খবরে বিজেপি-র সহ-সভাপতি মুকুল রায় বলেন, ‘‘শুভেন্দুর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যাঁরা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়তে চান, তাঁদের সকলকে বিজেপি-তে স্বাগত। তৃণমূলের যে নেতৃত্ব এখন শাসন করছেন, তাঁদের সঙ্গে কেউই কাজ করতে পারবেন না।’’

প্রসঙ্গত, শুভেন্দুর টানাপোড়েনের মাঝে তৃণমূলের যে নেতারা তাঁর পাশে দাড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা। শুভেন্দু-র শুধু পাশেই দাঁড়ানো নয়, প্রকাশ্যে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ব্যাপক সমালোচনা করেছেন তিনি। গেরুয়া রং-এ রাঙিয়ে নিয়েছেন দলিয় পার্টি অফিস কে। কদিন আগে বহিষ্কারের খবর পেয়ে বিস্ফোরণ ঘটান কনিষ্ক। শনিবার কনিষ্ক মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে বলেন, “দিদির সব কিছু ঢপ। দিদির স্বাস্থ্যসাথী ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই।

দিদির যা ঋণ আছে ঢেকে দিলেও ঋণ শোধ হবে না। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দুকেই দরকার। আর ত্যাগ বলতে গেরুয়া।” এখানেই থামেন নি তিনি, তাঁর কথায়, “যতদিন না নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো হচ্ছে, ততদিন পর্যন্ত এই শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র চালু থাকবে।” শুভেন্দু ঘেঁষা নেতা কনিষ্ক আরও বলেন, “দিদি রেডি হোন। মেদিনীপুরের গামছা পরা,পান্তাভাত খাওয়া ছেলেটা আপনার বিরুদ্ধে লড়বে।” পাশাপাশি শুভেন্দু কে নিয়ে এবং দলত্যাগ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “শুভেন্দু অধিকারী কোনওভাবে পদের লোভী নন। তাছাড়া আমি কোনদিন তৃণমূল করিনি। আমি শুভেন্দুর দল করি। শুভেন্দু যেখানে, আমিও সেখানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত