ফের ভাঙন তৃণমূলে, বর্ধমানের পর এবার হুগলীতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ভাঙন তৃণমূলে, এক- দুই- তিন। একের পর এক দলের বিরুধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের বর্ষীয়ান নেতারা। আর এই ক্ষোভ শুধু  তৃনমুলের অন্দরেই নয় ,জোর গুঞ্জন তুলছে রাজ্য রাজনীতিতে। ভোটের এই আগে উদয়ন, সুনীলের পর দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে দলের আস্বস্তি আর একধাপ বাড়িয়ে দিলেন ডানকুনি পুরসভার উপ পুরপ্রশাসক দেবাশিষ মুখার্জি।

আরও পড়ুনঃ ‘ভয় দেখিয়ে রাখা যাবে না, বললে চলে যাব’, ক্ষোভ উগড়ে বললেন জিতেন্দ্র।

দেবাশিষ বাবু সেদিক থেকে প্রায়  সুনীল মন্ডলের ভাষাতেই  প্রশান্ত কিশোরের ভূমিকাকে কটাক্ষ করে এক হাত নিয়েছেন দলের সুপ্রিমোকে । তিনি স্পষ্টতই জানিয়েছেন “যে নীতি – আদর্শ – সংগ্রাম নিয়ে দল ক্ষমতায় এসেছিল,তা আর অবশিষ্ট নেই,আর সেই কারনেই একে একে দলের বহু নেতাই দলের বিরুদ্ধে মুখ খুলছেন, দলীয় নে্তাকর্মী দের বিশ্বাস না করে  কর্পোরেট সংস্থাকে আনলে দলের ক্ষতি তো হবেই।“

     দেবাশিষ বাবুর এহেন প্রকাশ্যে মুখ খোলায় কার্যত অস্বস্তিতে পড়েছ চন্ডিতলা বিধানসভার গোটা তৃনমুল । শুভেন্দু বাবুর সাথে নিজের সুসম্পর্কের কথা জানিয়ে  দেবশিষ বাবু বলেছেন ”দাদার পথই হতে চলেছ আমাদের আগামী দিনের পথ,শুভেন্দু আধিকারি রাজ্য রাজনীতির অন্যতম মুখ,জনগন তার সাথে থাকবেন।” এমনকি সকাল বেলা সুনীল বাবু যা বলেছেন একদম এককথা বলেছেন বিকেলে দেবাশিষ বাবু ও “এখন যারা নেতাদের তেল দিচ্ছে ,দুর্নীতি করছে,তারাই দলের সামনের সারি্তে,সংগ্রামি সাংগঠনিক মানুষের জায়গা দলের একদম পিছনে।“

ফের ভাঙন তৃণমূলে, বিষয়ে জানতে চাওয়া হলে তৃনমুলের জেলা সভাপতি দিলিপ যাদব জানান “কে দলে থাকবেন বা কে থাকবেন না সেতা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত,তবে দল পুরো বিষয়টার ওপর নজর রাখছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত