নজরবন্দি ব্যুরো: ফের জঙ্গি দমনে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ‘মোস্ট ওয়ান্টেড’ তথা পুণে আইসিস মডেলের মাথা এই আইসিস (ISIS Terrorist) জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সূত্রে খবর, রাজধানী থেকে ওই আইসিস জঙ্গি শাহনাওয়াজ ওরফে শফি উজামাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: খাস কলকাতায় ফের বাসের রেষারেষি, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাড়ি-মোটরবাইকে ধাক্কা
জানা গিয়েছে, বহুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর কাছে আগেই খবর দিয়েছিল যে রাজধানীতেই গা ঢাকা দিয়ে রয়েছে পুণে আইসিস মডেলের মাথা শাহনওয়াজ ওরফে উজামা। এরপরেই তৎপর হপ্য এনআইএ গোয়েন্দারা। তাঁদের সহযোগিতায় শাহনওয়াজের খোঁজ শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। গোটা রাজধানী খুঁজে অবশেষে খোঁজ মেলে শাহনওয়াজের। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি শাহনওয়াজের মাথার দাম তিন লাখ টাকা ধার্য করেছিল এনআইএ। গোয়েন্দা সূত্র খবর, দিল্লি ও তার সংলগ্ন এলাকা গুলিতে বড়সড় নাশকতার ছক কষছিল ইসলামিক স্টেট। আর এই নাশকতার ছকের মাথা ছিল এই শাহনওয়াজ। জানা যাচ্ছে, এই নাশকতার ছক পরিকল্পনা করা থেকে শুরু করে অস্ত্রশস্ত্র মজুত করা, সবই ছিল তার দায়িত্বে।

প্রসঙ্গত, এর আগেও পুণেতে বহুদিন আগেই ধরা পড়েছিল শাহনওয়াজ। কিন্তু পুলিশের নাগাল গলে পালিয়েছিল সে। তারপরেই তাকে খুঁজতে তৎপর হয় পুলিশ। খবর পেয়েই রবিবার থেকেই দিল্লি ও তার আশপাশের এলাকায় গুলিতে তল্লাশি চালায় দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। এরপরেই শাহনওয়াজকে গ্রেফতার করে পুলিশ।
জঙ্গি দমনে বড় সাফল্য, দিল্লি পুলিশের জালে ISIS জঙ্গি










