সুশান্তেত ফার্ম হাউস থেকে উদ্ধার তারই লেখা নোট, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্তেত ফার্ম হাউস থেকে উদ্ধার তারই লেখা নোট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বেড়িয়ে আসছে একের পর এক নতুন তথ্য। সম্প্রতি ২০১৮ সালে সুশান্তের নিজের লেখা একটি নোট উদ্ধার হয়েছে। যা নতুন করে ভাবাচ্ছে তদন্তকারী দলকে। অভিনেতার মৃত্যু মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই এবং এনসিবি।

আরও পড়ুনঃ সুশান্তেত ফার্ম হাউস থেকে উদ্ধার তারই লেখা নোট

এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে রিয়া চক্রবর্তী, তার ভাই সৌরভ চক্রবর্তী এবং সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার। নাম জড়িয়েছে ইন্ডাস্ট্রির অনেকের। রিয়ার সরাসরি মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা ফাঁস হয়। তিনি শুধুই মাদক চক্রে সাথে যুক্ত ছিলেন এমন নয়, টাকার লেনদেনও করতেন অভিনেত্রী। সম্প্রতি এই মামলা নাম জড়িয়েছে খান কন্যা সারা আলি খানের। রিয়া নিজে তদন্তকারি অফিসারদের বলেছেন সারাও তাদের মাদক পার্টিতে উপস্থিত থাকতেন।

এবং সেও মাদক নিতেন। এবং সারা ও সুশান্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও শোনা যাচ্ছে। অন্যদিকে সুশান্তের ফার্ম হাউস যেখানে তারা পার্টি করতেন, সেখান থেকে উদ্ধার হয়েছে সুশান্তের লেখা একটা নোট। নোটটি ২০১৮ সালে লেখা। যেখানে লেখা আছে, ‘আমি ধুমপান ছেড়ে দেব, কৃতির সঙ্গে বেশি সময় কাটাবো’। এই সুশান্তের এই লেখাটি নতুন করে ভাবাচ্ছে তদন্তকারী দলকে।

সুশান্তেত ফার্ম হাউস থেকে উদ্ধার তারই লেখা নোট, এই লেখা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে, তাহলে কি সুশান্ত নেশা ছাড়তে চাইছিলেন? কৃতি শ্যাননের সাথে বিচ্ছেদের কারণে কি তিনি আবার মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সুশান্তের লেখা এই নোট তদন্তে নতুন দিশা নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত