নজরবন্দি ব্যুরোঃ থাইল্যান্ড সফরেই কি সম্পর্কের ইতি সুশান্ত সারার? সুশান্ত মৃত্যু যেনো পরতে পরতে রহস্য মোড়া। তদন্ত যতো এগিয়ে চলেছে সম্পর্কের টানাপোড়েন থেকে মাদকযোগ উঠে আসছে একের পর এক দিক। সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে রিয়া ছাড়াও উঠে এসেছে নবাব কন্যা সারা আলী খানের সাথে সুশান্ত এর সম্পর্কের কথা।
আরও পড়ুনঃ মহানগরীতে ফের শুরু হল মেট্রো পরিষেবা,এখন কিভাবে যাত্রা করবেন জানেন?


যা প্রথম প্রকাশ্যে নিয়ে আসে সুশান্তএর বন্ধু স্যামুয়েল হওকিপ। ‘কেদারনাথ’ ছবির শুটিং থেকে এই সম্পর্কের শুরু বলেও তিনি জানিয়েছেন। আর এবার তাদের সম্পর্ক নিয়ে সিবিআই কাছে মুখ খুললেন সুশান্তএর গাড়ির চালক ধীরেন্দ্র যাদব।
২০১৮ এর অক্টোবর থেকে ২০১৯ এর এপ্রিল পর্যন্ত তিনিই চালাতেন সুশান্ত এর গাড়ি। কেদারনাথ ছবির প্রচারের সময় সারা বহুবার সুশান্ত এর বাড়ি এসেছেন একসঙ্গে যাতায়াত ও করতেন তাঁরা. তবে সোনচিড়িয়া ছবির শুটিং থেকে সারা আসা বন্ধ করে দেন। তিনি আরও বলেন থাইল্যান্ড ট্রিপ এর ১০ দিনের মধ্যে সারা সুশান্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়।
থাইল্যান্ড সফরেই কি সম্পর্কের ইতি সুশান্ত সারার? যে ট্রিপ এ গিয়েছিলেন সুশান্ত এর বন্ধুরাও। সবার জন্য একটি ব্যক্তিগত জেটের ব্যবস্থাও করে সুশান্ত. এর আগে বন্ধু স্যামুয়েল বলেন ড্রাগ মাফিয়াদের প্রভাবই সারা সুশান্ত সম্পর্ক শেষ করে দেয়।









