মৃত্যুর আগের দিন সুশান্তের সাথে দেখা করেছিলেন রিয়া, চাঞ্চল্যকর তথ্য দিলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৃত্যুর আগের দিন সুশান্তের সাথে দেখা করেছিলেন রিয়া, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের প্রতি নিয়ত সামনে সামনে আসছে নতুন নতুন তথ্য। গত ১৪ জুন মাসে সুশান্তের মুম্বাইইয়ের ফ্যাল্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। তার পরই সামনে আসতে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রির অজানা কিছু বিষয়। বলিউডে চলা নেপোটিজম নিয়ে মুখ খোলেন অভিনেত্রী কঙ্গণা রাণাওত। তার পর একে একে এই নিয়ে কথা বলতে শুরু করেন তারকারা।

আরও পড়ুনঃ করোনা আবহে-ই নতুন রোগ ‘কঙ্গো জ্বর’, আতঙ্কে দেশের এক রাজ্যের মানুষ।

সুশান্তের মৃত্যুর তদন্তে মাদক চক্রের সাথে বলিউডের যোগসূত্র মেলে। ড্রাগ চক্রের সাথে যুক্ত থাকা এবং টাকারা লেনদেন করার অভিযোগে গ্রেফতার হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক। রিয়া ও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এবার রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুললেন এক বিজেপি নেতা। প্রসঙ্গত, পুলিশি জেরায় রিয়া দাবী করেছেন, তিনি ৮জুন সুশান্তের ফ্যাল্ট থেকে বেড়িয়ে গেছিলেন। এবং তার পর থেকে তাঁদের দুজনের মধ্যে কোন যোগাযোগ হয়নি। ১৪ জুন সুশান্তকে সেই ফ্যাল্ট-এ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তের দাবি করেন, ১৩ই জুন রিয়া সুশান্তের সাথে দেখা করেছিলেন। এবং সেদিন রাতে সুশান্ত রিয়াকে তার বাড়িতে ছেরে দিয়ে আসেন । বিবেকানন্দ গুপ্ত বলেন, এই ঘটনার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। এ বিষয়ে তিনি সিবিআই-কে সাহায্য করতে পারবেন। তিনি আরও বলেন, ১৩ই জুন এক রাজনীতিবিদের বাড়িতে জন্মদিনের পার্টিতে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, রাত ২ থেকে ৩ টের মধ্যে সুশান্ত রিয়াকে তার বাড়িতে ছাড়ার জন্য যান।

মৃত্যুর আগের দিন সুশান্তের সাথে দেখা করেছিলেন রিয়া, অর্থাৎ রিয়ার তদন্তকারি অফিসারদের মিথ্যা কথা বলে ছিলেন যে ৮জুনের পরে তাঁদের দুজনের কোন যোগাযোগ হয়নি। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তের মতে, মৃত্যু মামলার তদন্তকারী দলের উচিৎ এই বিষয়টির উপর নজর দেওয়া। প্রয়োজন হলে তিনি এই বিষয় সাহায্য করবেন। এবং প্রত্যক্ষদর্শীর পরিচয় সিবিআইকে জানাবেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি এই বিষয়ে শুধু মাত্র সিবিআই-ের সাথেই কথা বলবেন, মুম্বাই পুলিশের সাথে নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত