Jiah Khan: ১০ বছরের মামলায় স্বস্তি, জিয়া খান মৃত্যু মামলায় বেকসুর খালাস সুরজ পাঞ্চোলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী জিয়া খান মৃত্যু মামলায় অভিযুক্ত সুরজ পাঞ্চোলিকে বেকসুর খালাস করল সিবিআই। ১০ বছর ধরে চলতে থাকা মামলায় অবশেষে স্বস্তি। শুক্রবার দুপুরে এই আয় দিলেন সিবিআই আদালতের বিচারক এএস সৈয়দ। প্রয়াত অভিনেত্রীর লেখা চিঠির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল সুরজকে।

আরও পড়ুন: Narenda Modi: আগামী মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যবাসীর জন্য থাকছে বিশেষ উপহার

১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে 
১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে 

২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সে নিজের বাড়িতে আত্মঘাতী হন অভিনেত্রী জিয়া খান। তাঁর প্রেমিক সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন জিয়ার মা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান। প্রথম থেকেই জিয়ার মা রাবিয়া খানের অভিযোগ ছিল তাঁর মেয়েকে খুন করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াত অভিনেত্রীর মা।

১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে 
১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে 

২০১৪ সালে মুম্বই পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ২০১৬ সালে ফাউল প্লে-র সম্ভাবনা উড়িয়ে সিবিআই জানায় জিয়া খান অভিনেত্রী আত্মহত্যা করেছেন। যদিও এই তত্ত্ব মানতে নারাজ রাবিয়া খান। ২০১৯ সালে সেশন কোর্টে এই মামলার বিচারপর্ব শুরু হলেও খুব বেশি দূর তা এগোয়নি। দীর্ঘ আট বছর পর ২০২১ সালের জুলাই মাসে জিয়া খান মৃত্যু মামলায় সিবিআই বিশেষ আদালতে সরে আসে। শুক্রবার (২৮ এপ্রিল) সেই মামলায় রায় জানাল আদালত।

১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে 
১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে 

১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে

জিয়া খানের মৃত্যুর পর তাঁর ফ্ল্যাট থেকে ১৬ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতেই সুরজকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু শুরু থেকেই অভিনেতা দাবি করেছিলেন, তিনি জিয়াকে ভালোবেসেছিলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। এমনকি নিজের লিখিত বয়ানে রাবিয়া খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিলেন সুরজ।

১০ বছরের মামলায় স্বস্তি, সিবিআই আদালতের রায়ে খুশি পাঞ্চোলি পরিবারে 

জিয়া খান মৃত্যু মামলায় গ্রেফতার হওয়ার সময়ে বলিউডে কাজ শুরু করেননি আদিত্য পাঞ্চোলি এবং জারিনা ওয়াহাবের ছেলে সুরজ। ‘গুজারিশ’, ‘এক থা টাইগার’এর মত সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৫ সালে সলমন খানের হাত ধরে ‘হিরো’ ছবিতে ডেবিউ করেন সুরজ। এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এছাড়াও আরও কয়েকটি প্রজেক্টে দেখা গিয়েছে সুরজ পাঞ্চোলিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন