Supreme Court: নিয়োগ দুর্নীতিতে ‘সুপ্রিম’ অস্বস্তিতে রাজ্য, ‘একমাত্র ভগবানই পারে..’, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত বাংলা। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলায় শীর্ষ আদালতে অস্বস্তিতে পড়তে হল রাজ্যকে। বিচারপতির পর্যবেক্ষণ, যা হয়েছে একমাত্র ভগবানই পারে বাংলাকে বাঁচাতে। সোমবার একাদশ ও দ্বাদশের ‘ওএমআর শিট’ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়নি। আজ সেই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ জুলাই, আজকের দিনের নানা ঘটনাবলী একনজরে

সুপ্রিম কোর্টে ‘ওএমআর শিট’ সংক্রান্ত মামলা শুনেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, “দিনের পর দিন এটা কী হচ্ছে? সবকিছুতেই রাজনীতি জড়িয়ে পড়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ হলেই মামলা হয়ে যাচ্ছে।” আদালতের পর্যবেক্ষণ, “বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক। একমাত্র ভগবান পারে রাজ্যকে বাঁচাতে।” এর প্রেক্ষিতে মামলাকারী উল্লেখ করেন, “এই মামলা প্রাথমিকের নয়, একাদশ-দ্বাদশের।” বিচারপতি জানিয়ে দেন মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত শুনবেন। এনিয়ে বিরোধী দলের বক্তব্য, “বাংলায় যে আইনের শাসন নেই, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। শুধুই টাকা, দুর্নীতি লুঠ।”

নিয়োগ দুর্নীতিতে 'সুপ্রিম' অস্বস্তিতে রাজ্য, 'একমাত্র ভগবানই পারে..', পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হলে নির্দেশের সামান্য পরিবর্তন হয়। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দেয়। পর্যবেক্ষণ, ৩২ হাজার শিক্ষক পাঁচ বছর ধরে চাকরি করছেন। তাই চাকরি বাতিলের জন্য তাঁদের একাংশের বক্তব্য শোনা উচিত। যা সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কেউ করেনি। এরপরই ডিভিশন বেঞ্চকে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

নিয়োগ দুর্নীতিতে 'সুপ্রিম' অস্বস্তিতে রাজ্য, 'একমাত্র ভগবানই পারে..', পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

 

প্রসঙ্গত, ২০১৪ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১৬ সালের নিয়োগ হওয়া ৩৬ হাজার প্রাথমিক স্কুল শিক্ষক যাদের ‘প্রশিক্ষণ’ নেই তাঁদের চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমে ৩৬ হাজার থাকলেও সংশোধনের মাধ্যমে সংখ্যাটা ৩২ হাজারে নেমে দাঁড়ায়।

নিয়োগ দুর্নীতিতে ‘সুপ্রিম’ অস্বস্তিতে রাজ্য, ‘একমাত্র ভগবানই পারে..’, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

নিয়োগ দুর্নীতিতে 'সুপ্রিম' অস্বস্তিতে রাজ্য, 'একমাত্র ভগবানই পারে..', পর্যবেক্ষণ শীর্ষ আদালতের
নিয়োগ দুর্নীতিতে ‘সুপ্রিম’ অস্বস্তিতে রাজ্য, ‘একমাত্র ভগবানই পারে..’, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন