নজরবন্দি ব্যুরো: আজ ২৫ জুলাই, ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২০৬ তম দিন (অধিবর্ষে ২০৭)। বছর শেষ হতে আরও ১৫৯ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুলাই, আজকের দিনের ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৮৮- ব্রাজিলিয়ান ফুটবলার পাওলিনিয়ো।
১৯৮৬- ব্রাজিলিয়ান ফুটবলার হাক।
১৯৭৪- গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু রিফাত বিন সাত্তার।
১৯৩০- নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার মারে চ্যাপেল।
১৯২৯- ভারতীয় বাঙালি রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়।
১৯২০- ব্রিটিশ ভৌত রসায়নবিদ রোজালিন্ড ফ্রাঙ্কলিন।
১৯০৮- ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা বিল বোস।
১৯০১- ভারতীয় বাঙালী সাহিত্যিক মনোজ বসু।
১৮৯৪- মার্কিন অভিনেতা ওয়াল্টার ব্রেনান।
১৮৯২- প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়।
১৭৯৯- স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাস।
১১০৯- পর্তুগালের প্রথম রাজা ডোম আফোনসা হেনরিক্স।
![]()
মৃত্যু
২০১৪- সাংবাদিক বেবী মওদুদ।
২০০৩- ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা জন শ্লেসিঞ্জার।
১৯৮৬- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মিনেলি।
১৯৮০- বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক বিনয় ঘোষ।
১৯৭৩- কানাডার দ্বাদশ প্রধানমন্ত্রী লুই সেন্ট লরেন্ট।
১৮৪৩- জল নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোস।

ঘটনাবলী
২০০৭- আজকের দিনে ভারতের ত্রয়োদশ এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রতিভা পাতিল।
১৯৭৯- জার্মানির কান শহরে ফিলিস্তিনী সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন।
১৯৭৮- মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।
১৯৫৭- ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
১৯৪৬- প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
১৯৪৩- মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
১৯০৯- বিমানে ইংলিশ চ্যানেল পার করেন লুই ব্ল্যারিয়ট।
১৭৬৩- মীরজাফর দ্বিতীয় বারের জন্য মুর্শিদাবাদের নবাব হয়।
১২১৫- জার্মানির রাজা হিসেবে অভিষেক ঘটে দ্বিতীয় ফ্রেডরিকের।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ জুলাই, আজকের দিনের নানা ঘটনাবলী একনজরে




