ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুলাই, আজকের দিনের ঘটনাবলী একনজরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ২৪ জুলাই, ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২০৫ তম দিন (অধিবর্ষে ২০৬)। বছর শেষ হতে আরও ১৬০ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

জন্ম
১৯৬৯- মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ।
১৯৩৪- প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন।
১৯৩১- প্রখ্যাত বাঙালি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
১৯৩০- প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার এবং প্রথম ভারতীয় মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদার।
১৯১১- ভারতীয় বাঙালী বাঁশী বাদক ও সুরকার পান্নালাল ঘোষ।
১৯০০- মার্কিন সমাজকর্মী, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও নৃত্যশিল্পী জেল্ডা ফিট্‌জেরাল্ড।
১৮৮৮- অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও আম্পায়ার আর্থার রিচার্ডসন।
১৮২৪- প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১৭৮৩- দক্ষিণ আমেরিকার বিপ্লবী সামরিক ও রাজনৈতিক নেতা সিমন বলিভার।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুলাই, আজকের দিনের ঘটনাবলী একনজরে

মৃত্যু
২০২০- ভারতীয় ব্যালে নর্তকী অমলাশঙ্কর।
২০১২- ঘানার আইনজীবী, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি জন আটা মিলস।
২০০৯- ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।
২০০৩- ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সমিত ভঞ্জ।
১৯৯১- নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ঔপন্যাসিক আইজ্যাক সিঙ্গার।
১৯৮০- সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক বিনয় ঘোষ।
১৯৮০- বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক উত্তম কুমার
১৯৭৫- বাঙালি কবি ও অনুবাদক অরুণাচল বসু।
১৮৮৪- প্রখ্যাত বাঙালি সাংবাদিক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর কৃষ্ণদাস পাল।
১৮৭০- ঊনবিংশ শতকের সাহিত্যিক, মহাভারতের বাংলা অনুবাদক কালীপ্রসন্ন সিংহ।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুলাই, আজকের দিনের ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৮৬- এডিনবয়ায় কমনওয়েলথ গেমস শুরু হয়।
১২০৬- কুতুবুদ্দিন আইবেক সিংহাসন আরোহণ করেন।
১৮১৪- আজকের দিনে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮২৩- চিলিতে দাসত্ব প্রথা বিলোপ করা হয়।
১৮৬৮- মার্কিন বিজ্ঞানী ও গবেষক ‘জন ওয়েসলি হিট’ প্লাস্টিক তৈরির জন্য নতুন ধরনের উপাদান তৈরী করতে সক্ষম হন।
১৮৭৯- মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।
১৯১১- মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন।
১৯২১ – ফিলিস্তিন, ইরাক, ও পূর্ব জর্দান বৃটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসী সরকারের অধিনে চলে আসে।
১৯৩২- কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
১৯৪৬ – সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৭৬ – ঢাকায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুলাই, আজকের দিনের ঘটনাবলী একনজরে

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুলাই, আজকের দিনের ঘটনাবলী একনজরে
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুলাই, আজকের দিনের ঘটনাবলী একনজরে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর