ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ২৩ জুলাই, ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২০৪ তম দিন (অধিবর্ষে ২০৫)। বছর শেষ হতে আরও ১৬১ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

জন্ম
১৯৮৯- ‘হ্যারি পটার’ খ্যাত ইংরেজ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ।
১৯৮৬- অভ্র কী-বোর্ড-এর প্রোগ্রামার মেহদী হাসান খান।
১৯৮২- আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক পল ওয়েসলি।
১৯৬৫- ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও গীতিকার স্ল্যাশ।
১৯৬১- মার্কিন অভিনেতা ও নাট্যকার উডি হ্যারেলসন।
১৯৫০- অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালান টার্নার।
১৯২৫- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ।
১৯০৬- ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী চন্দ্রশেখর আজাদ।
১৮৯৮- বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
১৮৮৬- জার্মান পদার্থবিজ্ঞানী ওয়াল্টার হার্মান শটকি।
১৮৫৬- ভারতের জাতীয়তাব্দী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা কর্মী বাল গঙ্গাধর তিলক।
১৮৪৩- বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ।
১৮০৮- উনিশ শতকের বাঙালি জজ হরচন্দ্র ঘোষ।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

মৃত্যু
২০২১- একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফ‌কির আলমগীর।
২০১৮- ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী বাসব নন্দী।
২০১৩- ব্রাজিলিয়ান ফুটবলার দালমা সান্তোস।
২০১২- আজাদ হিন্দ ফৌজের রাণী ঝাঁসি রেজিমেন্টের প্রধান ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল।
২০০৭- আফগানিস্তানের শেষ বাদশাহ মুহাম্মদ জহির শাহ।
২০০৪- ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক মেহমুদ।
১৯৯৯- বাঙালি লেখক ও সাংবাদিক এস এম আহমেদ হুমায়ুন।
১৯৮৫- বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা জনি ওয়ারডল।
১৯৭১- মার্কিন মঞ্চ, বেতার ও চলচ্চিত্র অভিনেতা ভ্যান হেফলিন।
১৯০৫- বাঙালি শিশুসাহিত্যিক,লেখক ও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম ব্যক্তিত্ব নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়।
১৯৩৩- ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

ঘটনাবলী
২০০৭- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।
১৯৯৫- আজকের দিনে হেল-বপ ধূমকেতু আবিষ্কার হয়।
১৯৪২- ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
১৯২১- প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে চীনের কমিউনিস্ট পার্টি।
১৯২৩- মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২৭- ব্যক্তিগত উদ্যোগে ভারতের বোম্বাই (বর্তমানে মুম্বই) শহরে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়।
১৯৩৪- ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।
১৯০০- প্রথম প্যান-আফ্রিকা সম্মেলনের আয়োজন করা হয়।
১৯০৩- ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করে।
১৮৯৩- কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুলাই, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর