ভ্যাকসিনে বিকল্প বাছতে পারবেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা, স্পষ্ট নির্দেশিকা কেন্দ্রের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিনে বিকল্প বাছতে পারবেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা, দেশে প্রথম দফায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার পর এবার দ্বিতীয় দফায় দেশে টীকাকরণের কাজ শুরু হয়েছে। এই দফায় ৪৫ বছরের বেশী কো মরদিবিটি রয়েছে যাদের তারা ও ৬০ বছরের বেশী ব্যাক্তিরা টীকা পাবেন। কোন কোন কো মরদিবিটি থাকা ব্যাক্তিরা টীকা পাবেন তার তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। সাধারণ মানুষের সাথেই এবার টীকা পাবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ও তাদের পরিবারের লোকজন।

আরও পড়ুনঃ নির্বাচনের আগে ফিরে এল সারদা কাণ্ড, সিজিও কমপ্লেক্সে ইডির তলব কুণালকে।

দুই অনুমোদিত টীকার মধ্যে সাধারণ মানুষ পছন্দ করে নিতে পারবে না তা আগেই ঘোষণা করেছে কেন্দ্র। তবে কেন্দ্রের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা পছন্দ করে নিতে পারবেন টীকা। তবে আজ কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় কোন ভ্যাকসিন দেওয়া হবে তা পছন্দ করতে পারবেন না বিচারপতিরা।

স্বাস্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে কোনও ভাবেই পছন্দ করার সুযোগ পাবেন না তারা। এদিকে আজ দ্বিতীয় দফা টীকাকরণের শুরুতেই ভ্যাকসিন নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সােমবার দেশীয় করােনা টিকা কোভ্যাক্সিনের প্রথম ডােজ নিয়েছেন তিনি। টিকাগ্রহণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর গলায় অসমের গামছা ঝুলতে দেখা যায়। টিকা নেওয়ার পর সে ছবি নিজেই টুইটারে শেয়ার করেন নমাে। লেখেন, “এইমস-এ কোভিড ভ্যাকসিনের প্রথম ডােজ নিলাম।

ভ্যাকসিনে বিকল্প বাছতে পারবেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা, আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা এত কম সময়ে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াইয়ের এই শক্তি আবিষ্কার করে বিশ্বকে শক্তিশালী করেছে। আমার অনুরােধ, যাঁরা এই মুহূর্তে কোভিড ভ্যাকসিন নেওয়ার যােগ্য অবশ্যই নিয়ে নিন। আমাদের সকলকে একসঙ্গে মিলে কোভিড-১৯ মুক্ত ভারত গড়তে হবে।” শীঘ্রই শুরু হয়ে যাবে ব্যাপক হারে দ্বিতীয় ভাগের টীকাকরন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর