নজরবন্দি ব্যুরোঃ খোদ ভারতেই এবার নিষিদ্ধ করা হলো পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। নিউ ইয়ার ইভে আর বেঙ্গালুরুতে অনুষ্ঠান করা হচ্ছে না সানির। রাজ্য সরকার আপাতত কর্নাটকে সানি লিওনের যাবতীয় অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে। কর্নাটকের কৌলিন্য রক্ষা করতে এই নির্দেশনা বলে মন্তব্য করছেন সমালোচকরা।
আরও পড়ুনঃ হৈমন্তীকে নিয়ে বাড়ছে রহস্য, রাত হলেই ফ্ল্যাটে উদ্দাম পার্টি, আসতেন রহস্যময় নারী পুরুষ



ঘটনার আকস্মিকতায় ক্ষুব্ধ সানি লিওন। একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বিষয়টি নজরে এনেছেন সবার। বলেছেন, “এক মাস দুর্দান্ত চলার পরে সামাজিক মাধ্যমটি আমার অ্যাকাউন্টটি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা নাকি ভেবেছিল, আমি প্রকৃত সানি লিওনি নই! জানি, আমার অ্যাকাউন্টে প্রচুর ট্রাফিক ছিল।



কিন্তু আমার ব্যক্তিগত পৃষ্ঠা মুছে ফেলার কোন কারণ ছিল না। এটা খুবই খারাপ। আশা করি, তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটি ইমেলও পাঠায়নি।” উল্লেখ্য, সানি লিওনের এই অনুষ্ঠানের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল হয়েছে বেঙ্গালুরু।
তিনি পর্ন তারকা, সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ সানি লিওন!

কর্নাটক রক্ষণ বেদিকা নামে এক সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়। তাদের দাবি, সানি লিওনের অনুষ্ঠান হলে রাজ্যে অপসংস্কৃতির জন্ম হবে। তার পরিবর্তে সেখানে কর্নাটকীয় সঙ্গীত এবং ভারতনাট্যমের অনুষ্ঠান হওয়া উচিত।







