আরজি কর-কাণ্ডে লকেটকে তলব লালবাজারে, সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট বিজেপি নেত্রীর

আরজি কর-কাণ্ডে লকেটকে তলব লালবাজারে, সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট বিজেপি নেত্রীর। দুপুর ৩টের মধ্যে ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ডে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করায় এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করল লালবাজার। ইতিমধ্যেই আরজি কর-কাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করা নিয়ে করা নির্দেশিকা জারি করা হয়েছিল লালবাজারের তরফে। এর মধ্যেই লকেট চট্টোপাধ্যায় একটি পোস্ট করায় তাঁকে লাল বাজারে তলব করা হয়েছে। কয়েকদিন আগেই ওই তরুণী চিকিৎসকের ছবি পোস্ট করা নিয়ে আপত্তি জানিয়ে ছিল তাঁর বাবা-মা। একই সাথে কোন রুপ গুজব রটানো নিয়ে সরব লালবাজার।

এদিন দুপুর ৩টের মধ্যেই এই বিতর্কিত পোষ্ট কোরা নিয়ে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে লকেটকে। মূলত কোন তথ্যের ভিত্তিতে তিনি পোস্ট করেছেন তা জানতে চান লাল বাজার গোয়েন্দারা। কারণ ইতিমধ্যেই এই চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ একটি হাই প্রোফাইল ঘটনা। যা নিয়ে তোলপাড় রাজ্য থেকে শুরু করে গোটা দেশ। তাই এর মাঝে নতুন কোন গুজব যাতে ছড়িয়ে না পরে সে বিষয়ে করা নজর রেখেছে লালবাজার। আর সেই সুত্রেই জিজ্ঞাসাবাদের জন্য লকেট কে তলব করা হয়েছে।

তবে লকেট চট্টোপাধ্যায় এই তলবে আদেও হাজিরা দেবেন কিনা সে বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি। তার কারণ এখনও পর্যন্ত নোটিস পাঠানো হলেও তার সাথে আলাদা করে কোন যোগাযোগ করে উঠতে পারেনি লালবাজার পুলিশ। তবে এ বিষয়ে লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, “কোন তলব আমাকে করা হয়নি, নোটিস পেলে নিশ্চয়ই যাব, আরও কোটি কোটি মানুষকে নিয়ে যাব ” এছাড়াও তিনি প্রশ্ন করে বলেছেন,”এভাবে আর কত মানুষকে তলব করবে? কোটি কোটি মানুষকে লালবাজারে রাখার জায়গা আছে তো?” এছাড়াও তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট খোঁজার থেকে যদি প্রকৃত দোষীদের খুঁজতে সিবিআইকে সাহায্য করা হতো তাহলে আরও ভালো হতো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত