চৈত্রের গরমেই অস্বস্তি বাড়ছে। এইসময় মরশুমি সবজির চাহিদা বাড়ছে। গরম পড়লেই বাঙালির হেঁশেলে বিশেষ জায়গা করে নেয় সজনে ডাটা। ডাল থেকে শুরু করে তরকারি, নানা পদ তৈরি করা যায়। অনেকেরই ডাঁটা পছন্দ নয়, কেউ কেউ আবার একঘেয়ে ডাঁটার তরকারি খেতে চান না। একটু অন্যভাবে রান্না করে দেখতে পারেন। এতে স্বাদও বদলাবে আবার সজনে ডাঁটার (Drumstick Recipe) পুষ্টিও আপনার শরীরে যাবে।

আরও পড়ুন: সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে মুখরোচক চাই, ছানা দিয়ে বানিয়ে ফেলুন এই স্ন্যাক্স
উপকরণ
মাছ
সজনে ডাঁটা
আলু
সর্ষে বাটা
সর্ষের তেল
জিরে বাটা
আদা বাটা
পাঁচফোড়ন
বড়ি
কাঁচা লঙ্কা
লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
নুন

প্রথমে মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে ভেজে আলাদা করে রাখুন। মাছা ভাজার তেলেই পাঁচ ফোড়ন ও নুন দিয়ে ধুয়ে কেটে রাখা সবজি ভেজে নিন। এবার তাতে জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
সজনে ডাঁটার একঘেয়ে রেসিপি মুখে রোচে না! এইভাবে বানিয়ে দেখুন একবার

সমস্ত মশলা কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে সর্ষেবাটা দিয়ে ঢেকে দিন। জল হালকা টেনে এলে ভাজা মাছ ও ভাজা বড়ি দিয়ে ঢেকে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঝোল হালকা শুকিয়ে এলে নামিয়ে নিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।



