চায়ের সঙ্গে একটু ‘টা’ না হলে অনেক বাড়িতেই সন্ধ্যেবেলাটা ঠিক জমে না। অফিস থেকে ফিরে স্ন্যাক্স খেতে মন কার না চায়। আলুর চপ, পেঁয়াজি তো অনেক খেয়েছেন, এবার একটু অন্য কিছু ট্রাই করতে পারেন। ছানা দিয়ে তৈরি এই রেসিপি খেতে যেমন সুস্বাদু বানানোও খুব সহজ। এছাড়া কখনও যদি হঠাৎ বাড়িতে অতিথি আসে এই স্ন্যাক্স (Snacks Recipe) তৈরি করতে পারেন।



আরও পড়ুন: গোপনে বিদেশি প্রেমিকের সঙ্গেই বিয়ে করলেন তাপসী পান্নু
উপকরণ
ছানা
চিকেন কিমা সেদ্ধ
আলু সেদ্ধ
ডিম সেদ্ধ
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা কুচি
গুঁড়ো গরম মশলা
সর্ষের তেল
নুন
চিনি

একটি পাত্রে এক কাপ ছানার সঙ্গে হাফ কাপ চিকেন কিমা (Chicken Keema) ও আলু সিদ্ধ। চিকেন কিমা মশলা দিয়ে কষিয়ে রাখতে পারেন। এবার একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর স্বাদমত নুন, চিনি, গরম মশলা ভালো করে মেখে নিন। এরপর ছানা মাখা ছোট ছোট চপের আকারে কেটে নিন।


সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে মুখরোচক চাই, ছানা দিয়ে বানিয়ে ফেলুন এই স্ন্যাক্স

একটি পাত্রে ডিম (Egg) ফেটিয়ে নিন। তাতে সামান্য নুন দিয়ে নেবেন। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিন। এবার ছানা মাখার টুকরোগুলি একে একে ডিমে চুবিয়ে তেলে ছাড়ুন। লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে ফেলুন। প্লেটে চাটনি দিয়ে চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ছানার চপ।







