Sukanta Majumdar: রাত পোহালেই রাজপথে গেরুয়া সুনামি, শাহি সভার আগে প্রত্যয়ী সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাবতীয় জল্পনার অবসান। বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মেগা সমাবেশ। উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেখানে সভাস্থল পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই গেরুয়া সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুকান্ত মজুমদার সাফ জানিয়েছেন, বুধবার রাজপথে গেরুয়া সুনামি দেখতে চলেছে রাজ্যবাসী।

আরও পড়ুন: স্পিকারের প্রতি অসম্মান, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড Suvendu Adhikari

এদিন সভাস্থল পর্যবেক্ষণের পর সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “গেরুয়া সমর্থকেরা ইতিমধ্যেই জেলা থেকে রওনা দিয়ে দিয়েছেন। আজ রাতেও অনেকে চলে আসবেন। আগামীকাল রাজপথে গেরুয়া সুনামি দেখতে চলেছে শহরবাসী। গোটা কলকাতা স্তব্ধ হয়ে যাবে।”

রাত পোহালেই রাজপথে গেরুয়া সুনামি, শাহি সভার আগে প্রত্যয়ী সুকান্ত
রাত পোহালেই রাজপথে গেরুয়া সুনামি, শাহি সভার আগে প্রত্যয়ী সুকান্ত

সঙ্গে তিনি আরও বলেন, “আগেরবার নবান্ন অভিযানে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম। এবার যদি আবার পুলিশ বাধা দেয় তাহলে সেটা হবে আদালত আবমাননার সামিল। আমাদের কর্মীরা সম্পূর্ণ প্রস্তুত। যদি কাল কিছু হয় তাহলে আমরাও প্রতিবাদ জানাব।”

রাত পোহালেই রাজপথে গেরুয়া সুনামি, শাহি সভার আগে প্রত্যয়ী সুকান্ত

রাত পোহালেই রাজপথে গেরুয়া সুনামি, শাহি সভার আগে প্রত্যয়ী সুকান্ত

রাত পোহালেই রাজপথে গেরুয়া সুনামি, শাহি সভার আগে প্রত্যয়ী সুকান্ত

ফের একবার রাজ্য সরকারকে নিশানায় এনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “এই সরকারের দুর্নীতির শেষ নেই। চাল চুরি, একশো দিনের কাজ থেকে শুরু করে কয়লা চুরি কিছুই দেখেছে রাজ্যবাসী। শিক্ষিত ছেলেদের চাকরি নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এলাকার তৃণমূল কর্মীদের দেওয়া হয়েছে। বিজেপি কর্মীদের সবকিছু থেকে ব্রাত্য করা হচ্ছে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধেই আগামীকাল আমাদের সমাবেশ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত