বৃহস্পতিবার বসিরহাট উপ-সংশোধনাগারে বন্দী বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে গিয়ে ফের একবার পুলিশের বাধার সম্মুখীন হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ধামাখালিতে তাঁকে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। যদিও শেষমেশ জেলের বাইরে থেকেই আইনজীবীদের সঙ্গে কথা বলে ফিরে আসেন তিনি। এরপরই রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বালুরঘাটের সাংসদকে।
আরও পড়ুন: বাংলায় নির্বাচন হোক সাত দফায়, এমনটাই দাবী সুকান্তের


সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) গ্রেফতার হন বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক বিকাশ সিংহ সহ ১১ জন। বসিরহাট মহকুমা আদালতে বিকাশ জামিন পেলেও তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির বিরুদ্ধে সন্দেশখালিতে গিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার জেলবন্দি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

দেখা করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সামাজিক মাধ্যমে লিখেছেন, “বসিরহাট জেলে অন্যায়ভাবে বন্দী করে রাখা আমাদের কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করতে বাধা দিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ। ধিক্কার জানাই।” পাশাপাশি তিনি বলেন, “আজ ১০-১৫ দিন হয়ে গেল আমাদের নেতাদের আটকে রাখা হয়েছে। ঘটনাকে ধামাচাপা দেবার জন্যই তাঁদের আদালত চত্বর থেকেই গ্রেফতার করা হয়। আর এখন আমাদের দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। রাজ্যটা পুলিশের হাতে চলে গিয়েছে।”



বসিরহাট জেলে বন্দী বিজেপি নেতারা, সাক্ষাতে গিয়ে ফের পুলিশের বাধার মুখে সুকান্ত!
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে গিয়ে গত সপ্তাহে গাড়ির বনেট থেকে পড়ে চোট পান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁকে ভর্তি করানো হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। দু’দিন ভর্তি থেকে ছাড়া পান রাজ্য বিজেপির সভাপতি। ইতিমধ্যেই সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছেন দুই তৃণমূলনেতা উত্তম সর্দার ও শিবু হাজরা। তবে, ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহান এখনও অধরা।








