বাংলায় নির্বাচন হোক সাত দফায়, এমনটাই দাবী সুকান্তের

রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একাধিকবার নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আইন শৃঙ্খলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ বলেও রাজ্য পুলিশ প্রশাসনকে তোপ দেগেছে বিজেপি শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচন বাংলায় সাত দফায় হওয়া উচিৎ। এমনটাই দাবী করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিগত দিনগুলিতে লোকসভা নির্বাচনে যে পরিমাণ অশান্তির অভিযোগ উঠেছে সেই দিকে তাকিয়ে নির্বাচন কমিশনের কাছে এই আবেদন করেছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে এখন সরব বিজেপি শিবির। এখনও ভোটের দিনক্ষণ প্রকাশিত হয়নি।

বাংলায় নির্বাচন হোক সাত দফায়, এমনটাই দাবী সুকান্তের

আরও পড়ুন : রাজ্যে নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে কমিশন, কবে ভোট জানাল কমিশনার

এর মধ্যে রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছে কমিশনের প্রতিনিধি দল। ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়ছে বাংলায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাই এখন চ্যালেঞ্জ কমিশনের। চব্বিশের লোকসভা নির্বাচন কত দফায় হবে? এখনও এই ব্যাপারেও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি নির্বাচন কমিশন (Election Commission)। তবে ইতিমধ্যেই রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছে।

বাংলায় নির্বাচন হোক সাত দফায়, এমনটাই দাবী সুকান্তের

তাই কমপক্ষে এই রাজ্যে লোকসভা নির্বাচন সাত দফাতেই করার দাবিতে সরব এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি। তবে তার বেশি দফাতে হলে কোন অসুবিধা নেই এমনটাই জানালেন তিনি। প্রতি বুথে যদি কমপক্ষে চারজন করে কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হয় তাহলে ভোটই হবে না। ভোটের নামে প্রহসন হবে বলে দাবি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।

বাংলায় নির্বাচন হোক সাত দফায়, এমনটাই দাবী সুকান্তের
বাংলায় নির্বাচন হোক সাত দফায়, এমনটাই দাবী সুকান্তের

বাংলায় নির্বাচন হোক সাত দফায়, এমনটাই দাবী সুকান্তের

রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একাধিকবার নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আইন শৃঙ্খলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ বলেও রাজ্য পুলিশ প্রশাসনকে তোপ দেগেছে বিজেপি শিবির। এছাড়া ভোটের দিন অথবা ভোট পরবর্তী অশান্তির অভিযোগে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করতেও দেখা গেছে রাজ্যের বিরোধী শিবিরকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত