BSF-কে নিয়ে মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার কোচবিহারে পঞ্চায়েতের প্রচারে গিয়ে বিএসএফ-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে খবর আছে যে, পঞ্চায়েতের আগেই বিএসএফ বর্ডারে বর্ডারে মানুষকে ভয় দেখাবে।” আর মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে জেরেই ভোটের আগেই নতুন করে শোরগোল ছড়িয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee-র হেলিকপ্টারের জরুরি অবতরণ, পায়ে-কোমরে চোট পেয়েছেন মমতা!

এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কোচবিহারে বিএসএফ-কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাবে সুকান্ত মজুমদার ট্যুইট করে লেখেন, “বিএসএফ-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বাস্তবে তিনি বিজেপিকে ভয় পেয়ে প্রচারে নেমেছেন। আসলে দুর্নীতির দায়ে তৃণমূলের পায়ের নিচের মাটি আলগা হয়ে যাচ্ছে। সেজন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে পড়ছেন। আর এই ভয়েতেই তিনি সবরকম হিংসা এবং আতঙ্কের পরিবেশ তৈরির করার চেষ্টা করছেন। আসলে এই সব কিছুর মাস্টারমাইন্ড হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।”

BSF-কে নিয়ে মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই, দাবি বিজেপির রাজ্য সভাপতির
BSF-কে নিয়ে মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই, দাবি বিজেপির রাজ্য সভাপতির

এপ্রসঙ্গে সুকান্ত আরও লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য পুলিশ ও প্রশাসনের অপব্যবহার করেছেন। বিএসএফ-কে মিথ্যা দোষারোপ করে মমতা দুষ্কৃতী, গুন্ডা, চোরাকারবারীদের পাশে দাঁড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই সমস্ত অভিযোগ মিথ্যে। আমার বিশ্বাস, বিএসএফ তৃণমূলের এই দুষ্কৃতীদের হাত থেকে আমাদের রাজ্যকে রক্ষা করবে।”

BSF-কে নিয়ে মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই, দাবি বিজেপির রাজ্য সভাপতির

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছে বিএসএফ। এপ্রসঙ্গে BSF বিবৃতিতে জানিয়েছে, ”মুখ্যমন্ত্রীর সভা থেকে যা মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএসএফ সীমান্ত রক্ষার কাজে মোতায়েন। বাহিনীর কাজ হল দেশের সুরক্ষা নিশ্চিত করা। সীমান্তবর্তী মানুষকে সুরক্ষা দেওয়া। বিভিন্ন রকমের অপরাধকে রোখার পাশাপাশি অনুপ্রবেশ ও পাচারের মতো নানান বেআইনি কাজকে ঠেকানো। এলাকার আইনশৃঙ্খলা রক্ষাই তাদের কাজ।”

BSF-কে নিয়ে মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই, দাবি বিজেপির রাজ্য সভাপতির

BSF-কে নিয়ে মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই, দাবি বিজেপির রাজ্য সভাপতির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত