Panchayat Election: মনোনয়নে হিংসায় ঘটনায় তৃণমূলের যোগ পেয়েছেন রাজ্যপালও! বিস্ফোরক দাবি সুকান্তের 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলা! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় হিংসা-অশান্তি, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা সামনে এসেছে। যার দরুন আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি। এই হিংসা-অশান্তির ঘটনা গুলির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেই বারংবার দাবি করে এসেছেন তাঁরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

আরও পড়ুন: দলকে অমান্য করে আপের নামে মনোনয়ন জমা! আইনি পদক্ষেপের পথে কেজরীওয়ালের দল

তবে এইবার এই অশান্তির ঘটনা গুলির প্রসঙ্গে এক বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটে মনোনয়নে হিংসায় ঘটনায় তৃণমূলের যোগ পেয়েছেন রাজ্যপালও! এদিন রাজভবন থেকে বেরিয়ে এমনটাই বিস্ফোরক দাবি করেছেন তিনি। যদিওবা রাজভবন সূত্রে অবশ্য সুকান্তের এই তথ্যের সমর্থনে কোনও মন্তব্য করা হয়নি। জানা যাচ্ছে, শনিবার রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মূলত পঞ্চায়েত ভোট নিয়ে দীর্ঘক্ষণ রাজ্যপাল-সুকান্তের বৈঠক চলে বলে জানা গিয়েছে।

মনোনয়নে হিংসায় ঘটনায় তৃণমূলের যোগ পেয়েছেন রাজ্যপালও, দাবি সুকান্তের 
মনোনয়নে হিংসায় ঘটনায় তৃণমূলের যোগ পেয়েছেন রাজ্যপালও, দাবি সুকান্তের

শনিবার রাজভবন থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্যে সন্ত্রাস করছে তৃণমূল। পঞ্চায়েত ভোটে হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে শাসকদল। এমনকি বহু পঞ্চায়েতে মনোনয়নের কেন্দ্রে বলপূর্বক বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। আর যারা যারা মনোনয়ন জমা দিতে সক্ষম হয়েছেন, তাঁদের ওপরেও প্রত্যাহার করার জন্য চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মনোনয়নে হিংসায় ঘটনায় তৃণমূলের যোগ পেয়েছেন রাজ্যপালও, দাবি সুকান্তের 

বৈঠক শেষে রাজভবনের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমি রাজ্যপালের কাছে পঞ্চায়েতে সন্ত্রাস নিয়ে অভিযোগ জানিয়েছি। তিনি নিজেও পঞ্চায়েত ভোট পর্বে দুর্বৃত্তদের ব্যবহার করার প্রমাণ পেয়েছেন। আর এই দুর্বৃত্তদের সঙ্গে যে শাসকদলের যোগ রয়েছে, তারও প্রমাণ পেয়েছেন তিনি। রাজ্যপাল নিজেও সন্ত্রাস কবলিত এলাকায় গিয়েছিলেন। সেখানকার স্থানীয়দের সঙ্গে কথাও বলেছেন তিনি। স্থানিয়রাই রাজ্যপালের কাছে তৃণমূলের নামে অভিযোগ জানিয়েছে। আমাকে সেই সব নাম জানালেও আমি এখানে তা বলতে পারব না। সময় হলে রাজ্যপাল নিজেই সেই নাম প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন।”

মনোনয়নে হিংসায় ঘটনায় তৃণমূলের যোগ পেয়েছেন রাজ্যপালও, দাবি সুকান্তের 

মনোনয়নে হিংসায় ঘটনায় তৃণমূলের যোগ পেয়েছেন রাজ্যপালও, দাবি সুকান্তের 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর