কালীঘাটের ময়না, সত্য কথা কয়না! মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের

Sukanta Majumdar: শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২৬ তারিখ দ্বিতীয় দফা। সেদিন বালুরঘাটে ভোট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২৬ তারিখ দ্বিতীয় দফা। সেদিন বালুরঘাটে ভোট। তার আগে লাগাতার প্রচার চালাচ্ছেন সেই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার তাঁর হয়ে সভা করলেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: পঞ্চায়েতের চেয়ে হিংসা কম হয়েছে, প্রথম দফা ভোটের পর ‘সার্টিফিকেট’ রাজ্যপালের

সুকান্ত মজুমদার এদিন বলেন, “লক্ষ্মীর ভান্ডার আমরা টিন গুণ করে দেন। ৩ হাজার টাকা করে দেব। আমরা একবারও বলিনি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। একটা কথা মনে রাখবেন, কালীঘাটের ময়না, সত্য কথা কয়না!”

কালীঘাটের ময়না, সত্য কথা কয়না! মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের

এদিন সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুরে রোড-শো করেন মিঠুন চক্রবর্তী। এর পর চলে আসেন কুশমন্ডিতে। বিজেপি রাজ্য সভাপতির প্রচারে হাজারে হাজারে লোক জমায়েত হন। পাশাপাশি, মিঠুনকে দেখতেও ছিল বাড়তি উত্তেজনা।

কালীঘাটের ময়না, সত্য কথা কয়না! মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের

কালীঘাটের ময়না, সত্য কথা কয়না! মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের

অন্যদিকে, ভোটের মাত্র এক সপ্তাহ আগে সেখানেরই বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বুথ সভাপতি রঞ্জিত সরকার-সহ প্রায় ৩০-৪০ জন জোড়াফুল কর্মী।

কালীঘাটের ময়না, সত্য কথা কয়না! মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত