সামনেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি তাদের মত করে প্রচার শুরু করে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি করছেন। মঙ্গলবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে দেওয়াল লিখনে হাত লাগালেন তিনি। এই কেন্দ্রেরই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Balurghat BJP MP Sukanta Majumdar)।



আরও পড়ুন: বন্ধ CSC, কেন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত বাংলা? রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত
মঙ্গলবার লোকসভা নির্বাচন (Loksabha Election) উপলক্ষে বালুরঘাট শহরের যুবশ্রী মোড়ে দেওয়াল লিখন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের (Balurghat Loksabha) বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দেওয়াল লিখনে বিজেপির প্রতীক সহ লেখা রয়েছে, ‘আবারও একবার মোদী সরকার। অনাচারের মুক্তি চাই, হীরক রানী বাই বাই।’

নতুন বছর শুরু হতেই একের পর এক এক কর্মসূচি চলছে বিজেপি (BJP) সাংসদের। কয়েক দিন আগেই মুর্শিদাবাদে দেওয়াল লিখন থেকে শুরু করে বাইক র্যালিতে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। মুর্শিদাবাদের (Murshidabad) বাগডহর মোড়ে বিশাল জনসভা করেন বিজেপি রাজ্য সভাপতি।


লোকসভার প্রচারের তোড়জোড় শুরু বালুরঘাটে, নিজের গড়ে দেওয়াল লিখন সুকান্তর

গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এরপর দুপুর ১২ টা নাগাদ ডায়মন্ড হারবারের তপনা প্রাইমারি স্কুলের ময়দানে মোদী কাপ ফুটবল ম্যাচে যোগ দেবেন তিনি। ওইদিনই দুপুর ২ টো নাগাদ কাকদ্বীপ মথুরাপুর সাংগঠনিক জেলা, নিশ্চিন্তপুর দক্ষিণ চৌরাস্তা সংলগ্ন ময়দানে একটি জনসভা করেন তিনি।







