নজরবন্দি ব্যুরো: সিএসসি বা কমন সার্ভিস সেন্টার (CSC) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যে সিদ্ধান্তের বিপক্ষে আগেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার ফের একবার সেই মামলা সংক্রান্ত আইনি কাজে কলকাতা হাই কোর্টে উপস্থিত ছিলেন তিনি।
আরও পড়ুন: নবম-দশমের চাকরি বাতিল নিয়ে SSC-র রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, ফের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি


সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, সিএসসি (CSC) বন্ধ করায় ৭০-টিরও বেশি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ভিত্তিতে সিএসসি (CSC) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। আজ কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে সুকান্ত বলেন, “২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিলেন যে সরাসরি যদি কেন্দ্রীয় প্রকল্পের টাকা মানুষের কাছে চলে যায় তাহলে আগামী দিনে রাজ্যে ক্ষমতায় থাকা মুশকিল হয়ে যাবে।”

একই সঙ্গে তিনি বলেন, “এই মামলার হলফনামায় রাজ্য সরকার জানিয়েছে তারা কেন্দ্রীয় প্রকল্প চালিয়ে নিয়ে যেতে বাধ্য নয়। এটা ভারতীয় সংবিধানের পরিপন্থী। রাজ্যকে কেন্দ্রীয় প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম রাজ্য সরকার নিজের অস্তিত্ব রক্ষায় ভয় পাচ্ছে। তাই কেন্দ্রীয় স্কিমগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, রাজ্যের প্রকল্পগুলোর টাকা সরাসরি ভোট প্রচারে ব্যবহার করা হচ্ছে।”



কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) একটি জনসভায় বলেন আগামী কয়েক বছরের মধ্যে বাংলার অর্ধেক মানুষ উর্দুভাষী হবেন এই বক্তব্যের বিরোধিতা করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সামাজিক মাধ্যমে লিখেছেন, “সময়ের সাথে-সাথে তৃণমূল নেতাদের প্রকৃত চেহারা এবং প্রকৃত অভিসন্ধি প্রকাশ পাচ্ছে… কলকাতার মেয়র তথা তৃণমূলের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়ের ইচ্ছে, যাতে নিকট ভবিষ্যতে বাংলার অর্ধেক মানুষ উর্দু-ভাষী হন… কালীঘাটের ব্যানার্জি পরিবারের এই বিষয়ে কি বক্তব্য, পশ্চিমবঙ্গের একজন বাংলা-ভাষী বাসিন্দা হিসাবে আমার সেটা জানার ইচ্ছা রইলো…”
বন্ধ CSC, কেন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত বাংলা? রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত
আজ আবার কেন্দ্র সরকারের বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা যাতে রাজ্যের মানুষ সঠিক উপায়ে পেতে পারে তার প্রশিক্ষণবর্গদের নিয়ে সল্টলেকের বিজেপি কার্যালয়ে বৈঠক করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।








