Sukanta Majumdar: সুকান্তর আবেদনে সাড়া, চালু হল Balurghat-Sealdah Express Train, চলবে প্রতিদিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুরের মানুষরা একটি অসুবিধার সম্মুখীন হতেন। তা হল, কলকাতায় যাতায়াত। কারণ, সদর শহর বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি কোন ট্রেন ছিল না এতদিন। এবার কিন্তু বালুরঘাট শিয়ালদহ লাইনে চালু হতে চলেছে নতুন একটি এক্সপ্রেস ট্রেন। এরকমই জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: ‘অন্যায়ভাবে বহিষ্কৃত মহুয়া’, লোকসভার আগে কি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল মোদী সরকার?

আজ সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, “দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য আজ একটি অন্যতম খুশির দিন। অবশেষে “বালুরঘাট – শিয়ালদহ” রুটে নতুন একটি এক্সপ্রেস ট্রেনের ছাড়পত্র দিল রেলমন্ত্রক। সপ্তাহে প্রতিদিন নিয়মিত বালুরঘাট – শিয়ালদহ লাইনে ট্রেনটি চলবে। বালুরঘাট লোকসভার নাগরিকবৃন্দকে নতুন উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে জানাই ধন্যবাদ। জনগণের আর্শীবাদে এই প্রান্তিক জেলাকে আরো উচ্চতর স্থানে নিয়ে যাওয়া সাংসদ হিসেবে আমার কর্তব্য।”

সুকান্তর আবেদনে সাড়া, চালু হল Balurghat-Sealdah Express Train, চলবে প্রতিদিন

বৃহস্পতিবার আবার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক এবং ভারত সরকারের সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী বি এল ভার্মার সাথে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, ভারতের অমৃত কাল নিয়ে দুই নেতার মধ্যে অনেক কথা হয়েছে।

সুকান্তর আবেদনে সাড়া, চালু হল Balurghat-Sealdah Express Train, চলবে প্রতিদিন

সুকান্তর আবেদনে সাড়া, চালু হল Balurghat-Sealdah Express Train, চলবে প্রতিদিন

সুকান্তর আবেদনে সাড়া, চালু হল Balurghat-Sealdah Express Train, চলবে প্রতিদিন

অন্যদিকে, আবার ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ বিতর্কে আজ লোকসভা থেকে বহিষ্কার হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, “আজ যখন ঘুষের বদলে প্রশ্ন কাণ্ডে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হলো এবং তিনি বহিষ্কৃত হলেন, তখন বিরোধীরা সংসদ ভবন ছেড়ে বেরিয়ে যান… তখন আডবাণীজী এর ২০০৫ এর একটি বক্তব্য আমার মনে পরে গেলো, সংসদ ভবনের পবিত্রতা অক্ষুণ্য রাখার স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা তার প্রতিবাদ করবো না…সেই কারনেই ভারতীয় জনতা পার্টি সবার থেকে আলাদা…”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত