প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলার একাধিক স্টেশন খোলনলচে বদলে যাবে। ভার্চুয়ালি উদ্বোধন করছেন মোদী। সোমবার অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। সেই তালিকায় রয়েছে বালুরঘাট রেল স্টেশন। এদিন স্টেশনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumdar)।



আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে ধর্না, পুলিশ অনুমতি খারিজ করতেই হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার। উপস্থিত বিশিষ্ট অতিথিদের পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। জ্ঞান, নৃত্যানুষ্ঠান হয়। এরপর ভার্চুয়ালি ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে বালুরঘাট স্টেশনের শিলান্যাস করা হয়। ‘অমৃত ভারত’ প্রকল্প উদ্বোধনের কয়েকদিন আগে এই প্রকল্পে বালুরঘাট রেল স্টেশনকে আওতায় আনার জন্য দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে এই দাবি জানানোর পাশাপাশি জেলা তথা উত্তরবঙ্গের রেল যোগাযোগ উন্নয়নের বিষয়ে একগুচ্ছ দাবি নিয়ে সনদ পেশ করেছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

প্রথমে ‘অমৃত ভারত’ প্রকল্প উদ্বোধনের সময় বালুরঘাট স্টেশন এই প্রকল্পের আওতায় ছিল না। এরপর কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়ে বালুরঘাটের (Balurghat) সংযুক্ত করার আবেদন জানানো হয়। সুকান্তর আবেদনে সাড়া দিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে আসে।


‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে বালুরঘাট স্টেশনের শিলান্যাস অনুষ্ঠানে সুকান্ত, ভার্চুয়ালি উদ্বোধন মোদীর

‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় রয়েছে চন্দননগর, ব্যান্ডেল, নৈহাটি, বনগাঁ, ডানকুনি, গেদে সহ আরও একাধিক। জানা গিয়েছে, ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গেদে স্টেশনের আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে ১৮ কোটি ৫ লক্ষ টাকা। সুকান্তর গড় বালুরঘাটের স্টেশনকে নতুন রূপে পেশ করতে ২৪ কোটি ৫৬ লক্ষ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।







