সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। শাসক-বিরোধী তরজা চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের প্রধান বিরোধী দল শুরু থেকেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব এবার সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে ধর্না কর্মসূচি কার্যকর করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP Bengal President Sukanta Majumdar)। পুলিশের অনুমতি না মিললে আদালতের কাছে অনুমতির আবেদন করে রাজ্য বিজেপি।



আরও পড়ুন: স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত
সন্দেশখালিরকাণ্ডের (Sandeshkhali Case) প্রতিবাদে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি করতে চেয়েছে বিজেপি। গত শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, খাস কলকাতায় সন্দেশখালির ঘটনার প্রতিবাদে টানা তিনদিন ধর্নায় বসবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই ধর্না কর্মসূচির নেতৃত্ব দেবেন। জানা যায়, ধর্না কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাওা হলেও পুলিশ অনুমতি দেয়নি। উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং গান্ধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে তাই অনুমতি দেওয়া যায়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

এরপরই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুনানি হতে পারে বলে খবর। এদিকে পুলিশের অনুমতি না পেলে বিজেপির নিশানায় আসে শাসক দল তৃণমূল (TMC)। তাঁরা প্রশ্ন তোলে, ‘কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে একই জায়গায় ধর্না করার অনুমতি পেলেন? পুলিশ নিজেই সব ব্যবস্থা করেছিল। এবার আইনি পথে লড়াই করবে বিজেপি।’


সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে ধর্না, পুলিশ অনুমতি খারিজ করতেই হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত

উল্লেখ্য, সন্দেশখালিতে কার্যত পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে গেলে গুরুতর আহত হন। কয়েকদিন হাসপাতালে থেকেই চিকিৎসা চলেছে তাঁর। কয়েকদিন আগে ফের সন্দেশখালি যান তিনি। সেখানে পুলিশের বাধার মুখে পড়লে অবস্থান বিক্ষোভ শুরু করেন। সেইসময় তাঁকে আটক করে সন্দেশখালি থানার পুলিশ। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যেতে বাধা দিয়েছিল পুলিশ। বারবার বাধাপ্রাপ্ত হলে অবশেষে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালি যান এবং সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা।







