Sukanta Majumdar: জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জন্মাষ্টমী উপলক্ষ্যে হাওড়ার রাজাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন রাজ্য সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিজেপি নেতাকর্মীরা। শোভাযাত্রাটি আয়োজন করা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের পক্ষ থেকে। খোল করতাল সহযোগে এই শোভাযাত্রায় অংশ নেন প্রচুর সংখ্যক ভক্তবৃন্দও। খোল বাজাতে দেখা যায় সুকান্ত মজুমদারকেও।

আরও পড়ুনঃ বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে প্রস্তাব আনল তৃণমূল, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের পূজা মন্ডপ থেকে বুড়িখালি পর্যন্ত শোভাযাত্রাটি হয়। মিছিলের একদম শুরুতেই ছিলেন সুকান্ত মজুমদার। তিনিও পুরো রাস্তাটাই সাধারণ মানুষের সঙ্গে হাঁটেন। শোভাযাত্রা শুরুর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘেও যান বালুরঘাটের সাংসদ। সেখানে তাঁকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান সঙ্ঘের মূল পূজারি। তাঁর সঙ্গেও কিছুক্ষণ কথাও হয় সুকান্ত মজুমদারের।

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত

প্রত্যেক বছরের মতোই এবারের জন্মাষ্টমীতে শোভাযাত্রায় আয়োজন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘে। মিছিলের একদম সামনে রাখা কৃষ্ণ সেজে কিশোর কিশোরীরা নৃত্য পরিবেশন করেন। সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। বয়স্ক মানুষরা খোল করতাল বাজিয়ে নাম গান করেন। তাতে স্বইচ্ছায় অংশ নেন সুকান্ত মজুমদার। খোলে বোল তুলে তিনিও নাম সঙ্গীতে সং দেন। সব মিলিয়ে, জন্মাষ্টমীর অনুষ্ঠানে বেশ খোশমেজাজে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে।

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত
জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত