Bidhansabha: বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে প্রস্তাব আনল তৃণমূল, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে প্রস্তাব আনল তৃণমূলের পরিষদীয় দল। প্রস্তাবে ১ লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে ‘রাজ্য সংগীত’ করার পক্ষে সওয়াল করা হয়েছে। যদিও বিজেপি বিধায়করা এই প্রস্তাবের বিরোধিতা করছেন। এমনকি প্রস্তাবিত এই ‘রাজ্য দিবস’ ও ‘রাজ্য সংগীত’ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানাবেন বিজেপি বিধায়কেরা।

আরও পড়ুনঃ রাজভবনে এসে প্রতিবাদ করুন! মুখ্যমন্ত্রীর ধর্নার হুঁশিয়ারিকে স্বাগত রাজ্যপালের

তৃণমূলের পক্ষে প্রস্তাবক হিসাবে নাম রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুশীল সাহা, বিরবাহা হাঁসদা, সত্যজিৎ বর্মণ, কালীপদ মণ্ডল, বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যাণীর। রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত নিয়ে প্রস্তাব আনার বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্যপাল এই প্রস্তাবে সই করবেন না। রাজ্যের নাম পরিবর্তন, বিধান পরিষদ গঠনের মতোই হাল হবে এই প্রস্তাবের।”

বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে প্রস্তাব আনল তৃণমূল, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

রাজ্য দিবস এবং রাজ্য সংগীত নিয়েও তৃণমূল ও বিজেপির তরজা তুঙ্গে। ২০ শে জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে থাকে বিজেপি। রাজভবনে পালিত হয় সেই অনুষ্ঠান। কিন্তু, তৃণমূলের তরফে এই দিনটিতে রাজ্য দিবস পালনের বিরোধিতা করা হয়েছে। রাজ্য দিবস হিসাবে ১ লা বৈশাখকে মান্যতা দেওয়া হোক এরকম প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে প্রস্তাব আনল তৃণমূল, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে প্রস্তাব আনল তৃণমূল, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

যে কারণে দিন কয়েক আগেই বিশিষ্টজনদের নিয়ে একটি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানেও বিশিষ্টজনদের বেশিরভাগই ২০ শে জুন দিনটার বিপক্ষেই কথা বলেন। কারণ, এই দিনটির সঙ্গে দেশভাগেই বেদনাময় ইতিহাস জড়িয়ে রয়েছে। তবে, মুখ্যমন্ত্রী রাজ্য দিবস নিয়ে কোনও রকম বিতর্ক চাননা। সেই কারণেই ৫ সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়। সেখানেও বিশিষ্টজনরা ১ লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে ‘রাজ্য সংগীত’ করার কথা জানান। সেই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার বিধানসভায় প্রস্তাব আনল তৃণমূল।

বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে প্রস্তাব আনল তৃণমূল, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত