নজরবন্দি ব্যুরো: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ভাইজান সলমন খানের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার তা নিয়ে তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “রাজ্যের মানুষ কষ্টে আছে আর মাননীয়া ফিলিম ফেস্টিভ্যাল নাচছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর কি আশা করা যায়!”
আরও পড়ুন: রাজ্য সিপিএমের সাংস্কৃতিক রুচি বদল ?


মঙ্গলবার ছিল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন সলমন খানের অনুরোধে অরিজিৎ সিংয়ের গানে পায়ে পা মিলিয়ে নাচেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার পর থেকেই বিরোধী শিবির সমালোচনায় মুখর হয়। আর এদিন সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানায় নিলেন। সব মিলিয়ে, লোকসভার আগে সুকান্ত মজুমদার যে কোনও ইস্যুতেই নীরব থাকবেন না তা আবার প্রমাণ করে দিলেন।
রাজ্যের মানুষ কষ্টে আছে আর মাননীয়া ফিলিম ফেস্টিভ্যালে নাচছেন!! @MamataOfficial এর কাছ থেকে আর কি বা আশা করা যায়। #shameonmamatabanerjee #ShameOnTMC #modiagain2024 #NarendraModi pic.twitter.com/dIzd6KKrZa
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 8, 2023
অন্যদিকে, ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে আজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটির কাছে রিপোর্ট পেশ হতে চলেছে। আলোচনার জন্য আধ ঘণ্টা সময় দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় আনেন সুকান্ত মজুমদার।
রাজ্যের মানুষ কষ্টে আর মুখ্যমন্ত্রী ফিল্ম ফেস্টিভ্যালে নাচছেন! মমতাকে আক্রমণ সুকান্তর

বৃহস্পতিবার আবার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক এবং ভারত সরকারের সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী বি এল ভার্মার সাথে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, ভারতের অমৃত কাল নিয়ে দুই নেতার মধ্যে অনেক কথা হয়েছে।










