সব খোলা তাহলে লোকাল ট্রেন কেন নয়? গরিবের কথা ভাবুন! মুখ্যমন্ত্রীকে সুজন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব খোলা তাহলে লোকাল ট্রেন কেন নয়? গরিবের কথা ভাবুন! মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন সুজন চক্রবর্তী। খুলে গেছে সরকারি-বেসরকারি সমস্ত অফিস। কিন্তু এখন চালু হয়নি লোকাল ট্রেন। বন্ধ সরকারি পরিবহণ। ‘পরিকল্পনাহীনতায় ভুগছে সরকার’ অভিযোগ তুললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী

আরও পড়ুনঃ ক্যানসার ছড়িয়ে গিয়েছে ফুসফুস-মস্তিষ্কে, চরম আশঙ্কাজনক সৌমিত্র!

সুজন বাবু বলেন, অনেক বেশি টাকা খরচ করে কাজে যেতে বাধ্য হচ্ছে রাজ্যের মানুষ। বাস ভাড়া অনেক বৃদ্ধি পেয়েছে। চলছে না লোকাল ট্রেন। নেই সরকারি পরিবহণ। তিনি বলেন, সাধারণ মানুষের প্রতি ঘোরতর অন্যায় হচ্ছে। সরকার বলেছে সমস্ত কিছু খোলা থাকবে, সবাইকে আসতেও হবে অফিসে। কিন্তু এতে দুর্ভোগ পয়াতে হচ্ছে সাধারণদের।

পেটের দায়ে প্রানের দায়ে তাঁদের বাধ্য হয়ে অফিসে আসতে হচ্ছে। তাঁরা রোজগার করছেন ২৫০ থেকে ৩০০ টাকা। অন্যদিকে যাতায়াতের পিছনে তাঁদের খরচ হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। ইনিকামের থেকে খরচ অনেক বেশি, তাও নির্দেশ মেনে সকলকে আসতে হচ্ছে কাজে। চালু করা হয়েছে মেট্রো পরিষেবা।

কিন্তু রাজ্যের বেশি সংখ্যক মানুষ যাতায়াত করে লোকাল ট্রেনে। ফলে অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে রাজ্যের মানুষ। সুজন চক্রবর্তী দাবী করেন, সাধারণ মানুষের কথা ভাবছেনা । তিনি বলেন, উৎসবের সরকার টাকা দিচ্ছে। সমস্ত অফিস ব্যবসা চালু করা হয়েছে। তাহলে মানুষের যাতায়াতের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

সরকারি পরিবণ ব্যবস্থা চালু করা উচিৎ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবী, “রাজ্য সরকার পরিকল্পনাহীনতায় ভুগছেন। কোন সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত ছাড়াই এবং সঠিক ভাবনা চিন্তা ছাড়াই কাজ করছে সরকার।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত