ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুদীপ রায় বর্মন, বিপ্লব দেব কে সরাচ্ছে বিজেপি। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুদীপ রায় বর্মন, বিপ্লব দেব কে সরাচ্ছে বিজেপি। এই মুহুর্তের সব থেকে বড় খবর এটাই। ত্রিপুরায় বিজেপি সূত্রের দাবি আগামীকালই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে নয়া মুখ্যমন্ত্রীর নাম। ২০১৮ নির্বাচনে মুকুল ম্যাজিকে ভর করে সুদীপ রায় বর্মনের ক্যারিশমায় দীর্ঘ বাম শাসনের অবসান ঘটে ত্রিপুরায়। পতন হয় মানিক ‘সরকারের’। ১ শতাংশ অর্থাৎ বিজেপির(এনডিএ) থেকে সার্বিক ভাবে মাত্র ৩৩ হাজার ভোট কম পেয়ে পরাজিত হয় বামফ্রন্ট।

আরও পড়ুনঃ বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারে BJP, ড্যামেজ কন্টোলে নামলেন শাহ।

সুদীপ রায়বর্মনের নেতৃত্বে ইতিহাস গড়ে ত্রিপুরা। কিন্তু আচমকাই পট পরিবর্তন। মুকুল অনুগামী সুদীপ রায়বর্মন কে মুখ্যমন্ত্রী না করে বিপ্লব দেব কে ত্রিপুরার মসনদে বসায় বিজেপি। মুখ্যমন্ত্রী দূরের কথা সুদীপ রায়বর্মনকে সাধারণ মন্ত্রীত্বেও রাখা হয়নি বেশিদিন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কার্যত কোনঠাসা করে রেখেছেন তাকে। মানিক সরকার বিরোধী দলনেতা হলেও দলে(বিজেপি) থেকে বিপ্লবের সব থেকে বিরোধী মুখ সুদীপই। এখন মুকুল ফিরে এসেছেন তৃণমূলে। আর সাথে সাথেই ত্রিপুরায় ভাঙতে শুরু করেছে বিজেপি।

অবস্থা সামাল দিতে কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি মোটেই বিজেপির অনুকুলে নেই। এমনিতেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা তাঁর ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। এদিকে ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা ভোট রয়েছে। তাই এখন থেকে শরিকি বিবাদ এবং যাবতীয় ড্যামেজ কন্ট্রোল না করতে পারলে সমূহ বিপদের সম্ভাবনা। সেই কারনেই শাহি তলবে তড়িঘড়ি দিল্লি ছুটলেন বিপ্লব দেব। সূত্রের খবর দিল্লিতে তাঁকে জানিয়ে দেওয়া হবে পদত্যাগ করার কথা।

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুদীপ রায় বর্মন

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুদীপ রায় বর্মন

বিজেপি সূত্রের খবর, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুদীপ রায় বর্মন। এর কারন হিসেবে জানা যাচ্ছে ত্রিপুরায় ক্রমাগত তৃণমূলের অতি সক্রিয়তা। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর আছে সুদীপ কে যদি মুখ্যমন্ত্রী নাকরা হয় তাহলে কিছুদিন পরে একাধিক বিধায়ক নিয়ে তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। সে সম্ভাবনার ইতি করতেই কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে তাকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর। তৃণমূলের পরিচিত মুখ, রাজীব কান্তি রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ত্রিপুরার এক প্রভাবশালী ব্যাবসাদার যিনি আবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘনিষ্ঠ, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি নিশ্চিত করেছেন সুদীপ রায়বর্মন কে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছে বিজেপি। উল্লেখ্য, প্রায় এক মাস আগে এই সম্ভাবনার কথা জানিয়েছিল নজরবন্দি।

রাজীব কান্তি রায় জানিয়েছেন, “ত্রিপুরায় বিজেপির অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক প্রতিবাদী পদক্ষেপ সে রাজ্যের শাসকদলের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে বিগত কয়েকদিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদর্থক ভূমিকা, সেখানকার বিভ্রান্ত বিরোধীশক্তিকে বিশেষ করে যুবসমাজকে সুসংহত করতে উদ্বুদ্ধ করেছে। এখন সাধারণ মানুষ তৃণমূল সম্বন্ধে উৎসাহ দেখাচ্ছে। তৃণমূলের এই শক্তিবৃদ্ধিতে বিজেপি ভয় পেয়ে তাদের ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। ত্রিপুরার মাটিতে পা রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় মূখ্যমন্ত্রী বিপ্লব দেবকে চ্যালেঞ্জ করেছিলেন। বাস্তবে দেখা যায় সেই চ্যালেঞ্জকে প্রতিহত করতে গিয়ে মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক পন্থা অবলম্বন করে অগণতান্ত্রিক কায়দায় নিজের এবং সরকারের মুখ পুড়িয়েছেন। এই বিভৎসতাই বিজেপির আসল চরিত্র। এখন মুখরক্ষা করতে মুখবদল করছে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে দিল্লী থেকেই। এটা পলিটিক্যাল স্টান্ট ছাড়া কিছু না। এইভাবে দুর্গরক্ষা করতে পারবে না ওরা। বাংলার মতো ত্রিপুরাতেও ওদের মুখ পুড়বেই।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত