বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারে BJP, ড্যামেজ কন্টোলে নামলেন শাহ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারে BJP, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ডেকে পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তলব পেয়েই দিল্লি ছুটলেন তিনি। সূত্রের খবর, আজ রাতেই দিল্লি পৌঁছাচ্ছেন বিপ্লব। কিন্তু আচমকাই কেন তলব। বিজেপি সূত্রে খবর, ত্রিপুরার উন্নয়নের স্বার্থেই বিপ্লবের সাথে বৈঠক করবেন শাহ। যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা আলাদা।

আরও পড়ুনঃ তৃণমূলকে টক্কর ভিন রাজ্যেও! ঘাসফুল ধাওয়া করে ত্রিপুরা যাচ্ছেন আব্বাস-নওশাদ

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি মোটেই বিজেপির অনুকুলে নেই। এমনিতেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা তাঁর ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। এদিকে ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা ভোট রয়েছে। তাই এখন থেকে শরিকি বিবাদ এবং যাবতীয় ড্যামেজ কন্ট্রোল না করতে পারলে সমূহ বিপদের সম্ভাবনা। সেই কারনেই শাহি তলবে তড়িঘড়ি দিল্লি ছুটলেন বিপ্লব দেব

২০১৮ নির্বাচনে মুকুল ম্যাজিকে ভর করে সুদীপ রায় বর্মনের ক্যারিশমায় দীর্ঘ বাম শাসনের অবসান ঘটে ত্রিপুরায়। পতন হয় মানিক ‘সরকারের’। ১ শতাংশ অর্থাৎ বিজেপির(এনডিএ) থেকে সার্বিক ভাবে মাত্র ৩৩ হাজার ভোট কম পেয়ে পরাজিত হয় বামফ্রন্ট। সুদীপ রায়বর্মনের নেতৃত্বে ইতিহাস গড়ে ত্রিপুরা। কিন্তু আচমকাই পট পরিবর্তন। বিপ্লব দেব কে ত্রিপুরার মসনদে বসায় বিজেপি।

বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারে BJP

বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারে BJP, ড্যামেজ কন্টোলে নামলেন শাহ।
বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারে BJP, ড্যামেজ কন্টোলে নামলেন শাহ।

মুখ্যমন্ত্রী দূরের কথা সুদীপ রায়বর্মনকে সাধারণ মন্ত্রীত্বেও রাখা হয়নি বেশিদিন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কার্যত কোনঠাসা করে রেখেছেন তাকে। মানিক সরকার বিরোধী দলনেতা হলেও দলে(বিজেপি) থেকে বিপ্লবের সব থেকে বিরোধী মুখ সুদীপই। এখন মুকুল ফিরে এসেছেন তৃণমূলে। সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব জাহির করতে সর্বশক্তি নিয়ে আসরে নেমেছে, নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাই সাঁড়াশি চাপে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে নয়াদিল্লি যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ডাক পড়েছে অমিত শাহরও। সূত্রের খবর বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারে বিজেপি। ত্রিপুরার ক্ষমতা হাতে রাখাই মূল উদ্দেশ্য বিজেপির। কদিন আগে নতুন দল তথা ত্রিপুরা রাজ পরিবারের উত্তরসূরী প্রদ্যোত দেববর্মনের দল তিপরা ২৮টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করে। বিজেপি–আইপিএফটি জোট পায় মাত্র ৯টি আসন। সেই থেকেই চোরাস্রোত শুরু হয়েছে বিজেপির অন্দরে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর